
জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নূরের জামান ভূঁইয়া, ফিনল্যান্ড থেকে

ফিনল্যান্ডের ক্ষমতাসীন কোকোমুস পার্টির কাউন্সিলর প্রার্থী হয়েছেন বাংলাদেশি তাসলিমা আকতার জামান। ২০২৫ সালের এপ্রিলে অনুষ্ঠিতব্য ফিনল্যান্ডের স্থানীয় কাউন্সিল নির্বাচনে রাজধানী হেলসিংকি শহরের কাউন্সিলর প্রার্থী হয়েছেন তিনি। ২ ডিসেম্বর ক্ষমতাসীন দল কোকোমুস পার্টি তাঁকে কাউন্সিলর পদে মনোনয়ন দিয়েছে।
এবারের নির্বাচনে হেলসিংকি শহরের কাউন্সিলে কোকমুস পার্টি থেকে তিনিই প্রথম এবং একমাত্র বাংলাদেশি কাউন্সিলর প্রার্থী। ২০২৫ সালের ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ফিনল্যান্ডের এই স্থানীয় কাউন্সিল নির্বাচন। এই নির্বাচনে এপ্রিলের ২-৮ তারিখে দেওয়া যাবে আগাম ভোট। ভোট দিতে পারবেন ফিনল্যান্ডে ২ বছর বসবাসরত যেকেউ। আর ভোট দানের নির্দিষ্ট শহরে ভোটের আগে ৫১ দিন।
তাসলিমা বলেন, তিনি বাংলাদেশি তথা স্থানীয় কমিউনিটির সবার সেবায় কাজ করতে চান। বিশেষ করে, অভিবাসীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও সমাজে একীভূতকরণে যুগোপযুগী পদক্ষেপ গ্রহণ এবং তা বাস্তবায়ন করা। নারীর ক্ষমতায়ন ও পোশাকের স্বাধীনতা নিশ্চিত করন। শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য বিকাশে বাজেট বরাদ্ধ বাড়ানো। যুবসমাজের কথা চিন্তা করে ক্রিকেটর মতো জনপ্রিয় খেলাধুলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও বাজেট বরাদ্দ নিশ্চিত করা। নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে সমাজের সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
তিনি ছাত্রদের নতুন নতুন কাজের ক্ষেত্র প্রস্তুত ও বিশেষ সহায়তা প্রদানে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বয়োবৃদ্ধদের যথাযথ সেবা নিশ্চিতে কাজ করার অঙ্গীকার করেন।
তাসলিমা ফিনল্যান্ডের একমাত্র বাংলা অনলাইন সংবাদমাধ্যম সংবাদ ২১ ডটকমের প্রকাশক। তিনি সমাজের বিভিন্ন উন্নয়নের পাশাপাশি খেলাধুলার কল্যানে কাজ করে চলেছেন। তিনি ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণ প্রকল্পের অন্যতম উদ্যোক্তা।
চট্টগ্রম শহরে জন্ম নেওয়া তাসলিমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক করেছেন। তিনি ব্যবসা করার পাশাপাশি স্থানীয় রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত। তিনি ২০০৯ সালে পারিবারিক ভিসায় ফিনল্যান্ড আসেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও তিন কন্যা সন্তানের জননী।
প্রবাসী বাংলাদেশিদের ফিনল্যান্ডের মূলধারার রাজনীতিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আগামী ১৩ এপ্রিল স্থানীয় নির্বাচনে তিনি নির্বাচিত হলে তা হবে হেলসিংকিতে বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গৌরবের বিষয়। তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা
ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন
বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস
দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।