Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সুপ্রবাস

মালয়েশিয়ায় বিভিন্ন জেলার প্রবাসীদের নিয়ে ক্রিকেট টুনামেন্ট, চ্যাম্পিয়ন কুমিল্লা

রফিক আহমদ খান, মালয়েশিয়া

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১৯: ২৮
মালয়েশিয়ায় বিভিন্ন জেলার প্রবাসীদের নিয়ে ক্রিকেট টুনামেন্ট, চ্যাম্পিয়ন কুমিল্লা

মালয়েশিয়ায় প্রবাসীদের জেলা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লা জেলার প্রবাসীদের ক্রিকেট দল 'কুমিল্লা ভিক্টোরিয়ানস'। শুরু থেকে দুর্দান্ত খেলে রানার্সআপ হয়েছে নরসিংদী লায়নস।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাকাডেমি, মালয়েশিয়া আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১২টি জেলা দল প্রতিদ্বন্দ্বিতা করে। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হচ্ছে—ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, ফরিদপুর, চাঁদপুর ও শরিয়তপুর জেলা দল।

গ্রুপ পর্ব ও সেমিফাইনাল শেষে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে কুমিল্লা ও নরসিংদী জেলা দল।

Advertisement
Advertisement
Advertisement
Cricket Tournament 2

গত সোমবার (১ জুন) স্থানীয় সময় দুপুরে পুত্রাজায়া লেকের পাশে অবস্থিত খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সবকয়টি উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে নরসিংদী লায়ন্স ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করেতে সক্ষম হয়। মাঠে উপস্থিত নরসিংদী জেলা দলের সমর্থকদের হতাশ করে ২০ রানের ব্যবধানে জয় তুলে নেয় কুমিল্লা। এই নিয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ জেলা চ্যাম্পিয়ন ট্রপিতে টানা দ্বিতীবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা জেলার প্রবাসীদের দল 'কুমিল্লা ভিক্টোরিয়ান্স'।

ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়ালালামপুরে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশন মিনিস্টার (শ্রম) মো. সিদ্দিকুর রহমান, কাউন্সেলর (কনস্যুলার) মো. ফিরোজ রাব্বানী, বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাকাডেমি মালয়েশিয়ার চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, টুর্নামেন্ট আয়োজন কমিটির কনভেনর মো. সাইফুদ্দিন, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার সাবেক সভাপতি আমিনুল ইসলাম রতন, সাংবাদিক রফিক আহমদ খান, সাংবাদিক জহিরুল ইসলাম হিরন, আসাদুজ্জামান মাসুম, মোহাম্মদ আরিফুল ইসলাম, ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও টুর্নামেন্ট কমিটির মো. সালাহ উদ্দিন প্রমুখ।

Cricket Tournament 3

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিকুর রহমান বলেন, "আমরা মাঠে এসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দেখে প্রথমে বুঝতেই পারিনি রেমিট্যান্সযোদ্ধারা মাঠে খেলছেন। মনে করিছিলাম বাংলাদেশ থেকে ১২টা জেলার বাচাই করা খেলোয়াড়রা এসে খেলছেন। খুব ভালো খেলা উপভোগ করেছি, যেমন বোলিং তেমন ব্যাটিং, খুবই চমৎকার ম্যাচ হয়েছে। খেলা দেখতে-দেখতে পরে জানতে পারলাম রেমিট্যান্সযোদ্ধারাই মাঠে খেলছেন। বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাকাডেমি মালয়েশিয়া তাদের খুঁজে খুঁজে বের করেছে। আমি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোকে অভিনন্দন জানাই।”

তিনি আরও বলেন, "বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের সেবায় নিয়োজিত। আপনাদের সেবা আরও কীভাবে উন্নত করা যায় আপনারা পরামর্শ দেবেন। যেকোনো প্রবাসী মালয়েশিয়ার যেখানেই সমস্যায় পড়ুক, আমাদের জানাবেন। আমাদের ফেসবুক পেজে লিখে জানাতে পারেন, মেইল করতে পারেন, ফোন করতে পারেন। আমরা সমাধানের চেষ্টা করব।”

Cricket Tournament 4

মো. ফিরোজ রাব্বানী বলেন, "গরমের মধ্যে আপনাদের এই খেলা দেখে আসলেই আমি অভিভূত হয়েছি। আমার এতো ভালো লেগেছে যে, প্রবাসে এত সুন্দর টুর্নামেন্টের আয়োজন করা যায়, প্রবাসীরা এত ভালো খেলতে পারে, ভালো ব্যাটিং-বোলিং করতে পারে, ভাবতেও পারিনি। প্রচন্ড রোদের মধ্যেও খেলোয়াড়েরা দলের প্রতি যেভাবে দায়িত্বশীল ছিল তা দেখে আসলে এটাই বলা যায়, এই তরুণেরা দেশে এবং প্রবাসে সবকিছু বদলে দিতে পারবে। এই তরুণ রেমিট্যান্সযোদ্ধারা অনেক বেশি দায়িত্বশীল।"

টুর্নামেন্ট সেরার পুরস্কার পান নরসিংদীর জুনায়েদ তামিম।

ম‍্যান অফ দ্য ফাইনাল কুমিল্লার রায়হান, সেরা ব‍্যাটসম্যান খুলনার বেলাল হোসেন, সেরা বোলার নরসিংদীর জুনায়েদ তামিম ও সেরা উইকেট কিপারের পুরস্কার জিতেছেন নরসিংদীর জাহিদ হাসান।

বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাকাডেমি, মালয়েশিয়া আয়োজিত 'বাংলাদেশ জেলা চ্যাম্পিয়ন শিপ-২০২৬'–এর পৃষ্ঠপোষকতায় ছিল 'প্রাণ মালয়েশিয়া'।

বিষয়: ক্রিকেট ম্যাচক্রিকেটকুয়ালালামপুরমালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিপ্রবাসী
সর্বশেষ
  • ১

    যেভাবে ওষুধের দাম বাড়ায় কোম্পানিগুলো

  • ২

    ডেঙ্গু নিয়ন্ত্রণের কি কোনো শর্টকাট উপায় আছে?

  • ৩

    ‘ছাত্রশিবিরের প্যানেলকে বলা হয় নারী-বিদ্বেষী’

  • ৪

    রক্ত-মাংসের মানুষকে আস্ত গিলে খাওয়ার এক দেশে!

  • ৫

    কর্মী ভিসায় নতুন নিয়ম আনছে যুক্তরাষ্ট্র, চাকরি হারালেই দেশে ফেরত

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।