Advertisement

আবুধাবিতে মাইলস্টোন ট্রাজেডি স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

আবুধাবিতে মাইলস্টোন ট্রাজেডি স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

এর আয়োজন করে বাংলাদেশ সোশ্যাল ক্লাব। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) আবুধাবির আঞ্জুমান রেষ্টুরেন্টে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়।

আলহাজ্ মাহবুবুল আলমের সভাপতিত্বে যৌথভাবে সভা পরিচালনা করেন সংগঠনের আহ্বায়ক আরাফাত ও সম্পাদক সাংবাদিক আবদুল মান্নান রানা।

শোক সভায় বক্তব্য দেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তি ও রাজনীতিক এস এম দিদারুল আলম, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ নেছারুল হক, সাংবাদিক এম আব্দুল মান্নান, মাহবুব সরকার, মোহাম্মদ গবী হোসেন, মোফাসসেল হোসেন, আব্দুর রশিদ, ইয়াকুব আলকাদেরী, ইয়াকুব আলী ও মহি উদ্দিন প্রমুখ।

Advertisement

সভায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ প্রবাসী আবু তৈয়ব, মাহমুদর রহমান, দিদারুল আলম, নাসির উদ্দিন লিটন, মাসুদ মিকাম, ওসমান গনি, ইলিয়াস বাবু, ফজলুল হক, দেলোয়ার হোসেন, নাসির উদ্দিন, ফারুক, রাসেল, জুয়েল, পারভেজ, আব্দুল হালিম, আব্দুল আজিজ, মোর্শেদ, তাজু ও সাজিদ হোসেন প্রমুখ।