Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সুপ্রবাস

বাহরাইনে সাপ্তাহিক ছুটির দিনে প্রবাসীদের বিশেষ কনস্যুলার সেবা প্রদান

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৫: ০৩
বাহরাইনে সাপ্তাহিক ছুটির দিনে প্রবাসীদের বিশেষ কনস্যুলার সেবা প্রদান

বাহরাইনে প্রবাসীদের দোরগোড়ায় বিভিন্ন সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশটিতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সাপ্তাহিক ছুটির দিনে হামাদ টাউন ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ কনস্যুলার সেবা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) প্রবাসবান্ধব এই বিশেষ কনস্যুলার ক্যাম্প আয়োজন করা হয়।

Advertisement

বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Consular Camp 2

Advertisement
Advertisement
Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, কনস্যুলার ক্যাম্পে ওই এলাকায় বসবাসরত প্রবাসীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে বিভিন্ন সেবা গ্রহণের জন্য উপস্থিত হন। প্রায় ৩০০ জন সেবাগ্রহীতা বিভিন্ন কনসুল্যার সেবা তথা পাসপোর্ট সেবা, জন্মনিবন্ধন সেবা, বিশেষ আইনগত সেবা, ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধন সেবা এবং ফ্রি মেডিকেল সেবা গ্রহণ করেন।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার কনস্যুলার ক্যাম্প পরিদর্শন করেন। তিনি ক্যাম্পে আগত প্রবাসীদের স্বাগতম জানান এবং তাদের সাথে মতবিনিময় করেন। উপস্থিত প্রবাসীরা দূতাবাসের এত সুন্দর প্রবাসবান্ধব কনস্যুলার সেবার আয়োজনের জন্য রাষ্ট্রদূতসহ দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

Consular Camp 3

এছাড়া সাপ্তাহিক ছুটির দিনে একই ছাতার নিচে পাসপোর্ট সেবা, জন্মনিবন্ধন সেবা, বিশেষ আইনগত সেবা, ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধন সেবা পাওয়াতে আগত প্রবাসীরা দূতাবাসের এ কার্যক্রমে তাদের বেশ উপকার হয়েছে বলে জানান। অন্যদিকে একইসাথে ফ্রি মেডিকেল সেবা প্রদানের জন্য তারা দূতাবাসের প্রশংসা এবং বাহরাইনের বিভিন্ন স্থানে এ ধরনের ক্যাম্প আয়োজনের জন্য দূতাবাসকে অনুরোধ করেন।

Consular Camp 4

কনসুল্যার ক্যাম্পে দূতাবাস থেকে আরও উপস্থিত ছিলেন প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মো. সোহাগ হোসেন, প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমান ও দূতাবাসের অন্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, এ ধরনের প্রবাসবান্ধব কনস্যুলার সেবা বাহরাইনের বিভিন্ন স্থানে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় পর্যায়ক্রমে প্রদান করা হবে।

বিষয়: কনস্যুলার সেবাবাংলাদেশের রাষ্ট্রদূতবাংলাদেশ দূতাবাসবাহরাইনপ্রবাসী বাংলাদেশিপ্রবাসী
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।