
জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বাইত আল ফালাহ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কার্যক্রম শুরু করেছে।
দুবাইয়ের ফিরোজ মুরায় রোববার (২০ অক্টোবর) প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের বাংলাদেশি ব্যবসায়ী ও এনআরবি ব্যাংকের পরিচালক সিআইপি আলহাজ আব্দুল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আমিরাতে ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা হিসেবে বাংলাদেশিদের সুনাম রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নিজ দেশকে অন্য দেশের কাছে ইতিবাচক উপস্থাপন করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সততা আর নিষ্ঠার সঙ্গে ব্যবসা করলে উন্নতি অবশ্যই আসবে।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মৌলভীবাজার বড়লেখা উপজেলার তালিম্পুরের শামিম আহমদ শামীম রাজা।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলাদেশিদের জন্য উমরাসহ দেশে যাবার টিকিটে বিশেষ ছাড়ের কথা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের (বিবিএফ) সভাপতি কামাল হোসেন সুমন, গ্রামীন উন্নয়ন পরিষদের শেখ লুৎফুর রহমান, বড়লেখার প্রবাসী নেতা আব্দুর রহিম, হাজী শিরাজুল ইসলাম, মাওলানা ফারুক আহমদ, আকাশ আহমেদ, হোসাইন আহমেদ, শিহাব হোসেন, শরিফ উদ্দিন, রুবেল আহমদ ও কবির আহমদ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইমরান আহমদ।
সূত্র: লুৎফুর রহমান, দুবাই
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে
নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’
‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।