
জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি মৌসুমি ফলের বাজার প্রসার এবং প্রবাসে সুলভে দেশীয় ফল ক্রয়ের সুযোগ সৃষ্টি করতে দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ফল উৎসব ২০২৫’ (ফ্রুট ফ্যাস্টিভ্যাল ২০২৫)। এর আয়োজন করে আবির বিজনেস অ্যাসোসিয়েশন।
উৎসবে ছিল বাংলাদেশি আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম্বুরা, কলা, পেঁপে, তরমুজ, আনারস, আমড়া ও জলপাইসহ ৫০টিরও বেশি দেশি ফল।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ফল উৎসব আয়োজক কমিটির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিকের তত্ত্বাবধানে আয়োজিত ফল উৎসবে অন্য আয়োজনের মধ্যে ছিল আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ।
গত ২০ জুলাই (রোববার) দুবাইয়ের একটি ইনডোর স্টেডিয়ামে এই উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার। সাংবাদিক কামরুল হাসান জনি ও তন্বী সাবরিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জনতা ব্যাংক ইউএই'র সিইও মোহাম্মদ কামরুজ্জামান, কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন, বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমান।
উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা আলহাজ্ব শরাফাত উল্লাহ, এনাম চৌধুরী, আজিম উদ্দিন, সিরাজ নওয়াব, মুছা আল মামুন, আজমান বাংলাদেশ সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, শারজাহ বাংলাদেশ সমিতির সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন, উম্ম আল কোয়াইন সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিবুর রহমান, আক্তার হোসেন সিআইপি, মোহাম্মদ বদরুল সিআইপি ও সংগঠক আবুল কালাম।
অ্যাসোসিয়েশন সদস্য ও ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম রেজা, নজরুল ইসলাম, রাশহেদুর রহমান চৌধুরী, মজিবুল রহমান মঞ্জু, মোহাম্মদ শহিদুল্লাহ ও বোরহান চৌধুরী প্রমুখ।

ফল উৎসবে ২৫ জন সাংবাদিক ও ৮ জন শিল্পীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথি আশীষ কুমার সরকার বলেন, বিদেশে মৌসুমি ফল উৎসবের ধারাবাহিকতা রাখা গেলে ভিনদেশিদের কাছে দেশীয় ফলের পরিচিতি আরও বৃদ্ধি পাবে। তিনি ভবিষ্যতে বাংলাদেশ মিশন ও প্রবাসী ব্যবসায়ীদের সহযোগিতায় এ ধরনের আরও আয়োজনের কথা বলেন।
আলহাজ ইয়াকুব সৈনিক জানান, প্রবাস প্রজন্মের কাছে দেশীয় ফলের পরিচিতি বৃদ্ধির লক্ষ্যে তাদের এই আয়োজন। প্রায় ৫০ রকম ফলের প্রদর্শনী, দেশীয় ফলের ওপর শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নারীদের ফলের ঝুড়ি সাজানো ও অলঙ্করণ ছিল উৎসবের বিশেষ আকর্ষণ।
উৎসবে আগতরা আগামীতে এই আয়োজনের পরিসর বৃদ্ধি করে বড় পরিসরে মেলা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট
সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ
বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী
রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।