Advertisement

কাতারে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টের উদ্বোধন

শরিফ উদ্দিন, কাতার

কাতারে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টের উদ্বোধন

কাতারের গারাফা ফ্যামিলি পার্ক–সংলগ্ন গাল্ফ মার্কেটে বাংলাদেশের রকমারি খাবারের সমাহার নিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ ‘অনেস্টি রেস্টুরেন্ট’।

Advertisement

মোহাম্মদ রিয়াদ মিয়া, রবিউল আলম, সজীব বর্মণ, ইমন বর্মণ ও মিঠু দাসের যৌথ উদ্যোগে সম্প্রতি এই রেস্তোরাঁর যাত্রা শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমির, এস এম তারেকুল ইসলাম সোহেল ও আবদুর রহমান প্রমুথ।

দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শাহেদ বিল্লাহ।

Advertisement

ব্যবসার উন্নতি, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়ার পর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত প্রবাসী বাংলাদেশিদের আপ্যায়িত করা হয়।