Advertisement

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

বকুল খান, মাদ্রিদ, স্পেন

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

স্পেনে প্রায় প্রতিদিনই যোগ হচ্ছে অভিবাসনের প্রত্যাশী বাংলাদেশির সংখ্যা। এ কারণে দেশটিতে বাংলাদেশি পণ্যের পাশাপাশি দেশীয় খাবারের চাহিদাও বাড়ছে। এ বিষয়টি মাথায় রেখে মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় দুই বাংলাদেশি তরুণ শতভাগ হালাল খাবারের নিশ্চয়তা দিয়ে 'মধুর ক্যান্টিন' ও কাচ্চি হাউস নামে খাবারের দোকান দিয়েছেন।

Advertisement

Restaurant opening in Madrid 3

দুই বাংলাদেশি হলেন ওমর ফারুক ও নজরুল ইসলাম। তাদের রয়েছে কাবাবসহ বিভিন্ন খাবার তৈরির অভিজ্ঞতা। দুই উদ্যোক্তা জানান, বাংলাদেশিদের রুচি, মান, চাহিদা এবং দাম বিবেচনা রেখেই তারা যাত্রা শুরু করেছেন। অদূর ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিরা দূরে গিয়ে নয়, বাসা বাড়ির কাছাকাছি পাবেন গ্রিল, কাচ্চি বিরানির আসল স্বাদ।

Advertisement

গত শুক্রবার (৯ জানুয়ারি) জুমার নামাজের পর খাবারের দোকানটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। এসময় উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

তাদের মধ্যে অন্যতম ছিলেন মাদ্রিদের বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব হাসান বিন মাহমুদুল্লাহ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।

Restaurant opening in Madrid 2

কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী আবুল কাশেম বলেন, বাংলাদেশি অধ্যুষিত এলাকায় গ্রিল খাবারের সংযোজন এই প্রথম।

মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার তার প্রতিক্রিয়া বলেন, আমাদের ইসলামিক কালচার গঠন করতে হবে এবং সকল ক্ষেত্রে আমাদের হালাল খাবার-দাবারের প্রতি গুরুত্ব সহকারে নজর দিতে হবে। মধুর ক্যান্টিন ও কাচ্চি হাউস এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

খাবারের দোকানটির অবস্থান calle valencia 24,madrid-28012.