Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সুপ্রবাস

পররাষ্ট্রসচিবের কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন

রফিক আহমদ খান, মালয়েশিয়া

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১৭: ৪৬
পররাষ্ট্রসচিবের কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। সরকারী সফরে সিঙ্গাপুর যাওয়ার পথে কুয়ালালামপুরে যাত্রাবিরতিকালে গত শনিবার (১২ এপ্রিল) তিনি হাইকমিশন পরিদর্শন ও হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

Advertisement
Advertisement
Advertisement

শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় হাইকমিশনের নতুন চ‍্যান্সারি ভবনে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান হাইকমিশনার মো. শামীম আহসান। এরপর মিশনের অডিটোরিয়ামে মিশনে কর্মরত কর্মকর্তাদের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই হাইকমিশনের কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা প্রদান করা হয়। উপস্থাপনা শেষে হাইকমিশনার স্বাগত বক্তব্য দেন।

তিনি প্রথমবারের মতো কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন এবং মিশনের সদস‍্যদের সঙ্গে মতবিনিময় করার জন‍্য পররাষ্ট্রসচিবকে আন্তরিক ধন‍্যবাদ জানান।

Advertisement
Advertisement
Advertisement
1000028770

এরপর পররাষ্ট্রসচিব মিশনের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তব‍্যের শুরুতেই পররাষ্ট্রসচিব জুলাই-আগস্ট অভ্যুত্থানে আত্মত‍্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। হাইকমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি মিশনের কর্মকর্তাদের দ্বিপক্ষীয় কূটনীতির পাশাপাশি দুই দেশের জনগনের মধ‍্যে সম্পর্ক নিবিড়তরকরণ, বানিজ‍্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রবাসীদের কল‍্যাণ এবং জনকূটনীতির ওপর জোর দেয়ার নির্দেশনা দেন।

ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটের কথা উল্লেখ করে পররাষ্ট্রসচিব বলেন, বিভিন্ন দেশ থেকে দেশে বিদেশি বিনিয়োগ আসার পথ এখন সুগম হয়েছে। তিনি মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করতে উদ‍্যোগ নেওয়ার নির্দেশনা দেন।

1000028769

মালয়েশিয়ার সঙ্গে বিদ‍্যমান ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্কের উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে এবং এ লক্ষ‍্যে উল্লেখযোগ‍্য কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মালয়েশিয়া এ বছর আসিয়ানের সভাপতি বিধায় এ বিষয়ে হাইকমিশনের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

পাসপোর্ট বিতরণসহ অন্য সেবা প্রদানের ক্ষেত্রে প্রবাসীদের সঙ্গে সংবেদনশীল আচরণ এবং প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ‍্যমে সেবার মান উন্নয়নে সর্বোচ্চ মনোযোগ দেয়ার জন‍্য তিনি নির্দেশনা দেন।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন ২০২৫ সালের ডিসেম্বরের মধ‍্যে এমআরপি পুরোপুরি বাতিল করে ই-পাসপোর্ট চালুর বিষয়ে প্রধান উপদেষ্টার সদয় নির্দেশনা রয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে মিশনকে সকল প্রস্তুতি গ্রহনের পরামর্শ দেন পররাষ্ট্রসচিব।

মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের কল্যাণ নিশ্চিতকরণ এবং বাংলাদেশিদের জন‍্য উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে এই মিশনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে উল্লেখ করে তিনি এ ক্ষেত্রে মিশনের তৎপরতা বাড়াতে বলেন। এ প্রসঙ্গে ভিসা পেয়েও মালয়েশিয়ায় আসতে না পারা প্রায় ১৮ হাজার শ্রমিকের সমস্যা সমাধানে মালয়েশিয়ার সরকারসহ সকল অংশীজনের সঙ্গে নিবিড় যোগাযোগ অব‍্যাহত রাখার নির্দেশনা দেন তিনি। প্রবাসীদের সুবিধার্থে কুয়ালালামপুরের বাইরে বাংলাদেশি প্রবাসী অধ‍্যুষিত কয়েকটি শহরে কনস্যুলেট জেনারেল অফিস খোলার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

1000028767

পররাষ্ট্রসচিব আরও বলেন, বিদেশস্থ দূতাবাসগুলোর সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ এবং জবাবদিহিতা বৃদ্ধির জন‍্য সকল দূতাবাস ও হাইকমিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং ও মূল্যায়ন সংক্রান্ত ড্যাশবোর্ডের সাথে সংযুক্ত করার উদ‍্যোগ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া, কুয়ালালামপুরের হাইকমিশনে জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মিশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং টিমস্পিরিট নিয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি।

হাইকমিশনার মো. শামীম আহসানের নেতৃত্বে কুয়ালালামপুরের মিশনের নানামুখী কর্মতৎপরতায় সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্রসচিব। তিনি হাইকমিশনের কার্যক্রমে পররাষ্ট্র মন্ত্রনালয়ের পূর্ণ সহযোগিতা অব‍্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় শেষে তিনি মিশনের নতুন ভবনের বিভিন্ন কক্ষ এবং নির্মানাধীন সেবাকেন্দ্রসমূহ ঘুরে দেখেন।

কর্মব্যস্ততার মাঝেও কুয়ালালামপুরে যাত্রাবিরতি এবং হাইকমিশন পরিদর্শনের জন্য পররাষ্ট্রসচিবকে আন্তরিক ধন্যবাদ জানান হাইকমিশনার মো. শামীম আহসান।

বিষয়: বাংলাদেশের হাইকমিশনারকুয়ালালামপুরপররাষ্ট্রসচিবমতবিনিময়পরিদর্শনমালয়েশিয়াবাংলাদেশ হাইকমিশন
সর্বশেষ
  • ১

    ভারত-রাশিয়া সম্পর্ক জোরদারে মোদি-পুতিন সমঝোতা

  • ২

    খসড়া সাইবার সুরক্ষা আইন স্বাধীন মতপ্রকাশে ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি

  • ৩

    অর্থ আত্মসাতে জড়িত ছিল চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশি: পুলিশ

  • ৪

    হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের

  • ৫

    ‘আমরা জেনারেশন নাইন ইলাভেন’

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।