Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ অক্টোবর, ২০২৬
২৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ অক্টোবর, ২০২৬
২৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সুপ্রবাস

পূর্ব লন্ডনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের যুক্তরাজ্য শাখার আলোচনা সভা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৫: ৩৬
পূর্ব লন্ডনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের যুক্তরাজ্য শাখার আলোচনা সভা

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধর্মীয় ফ্যাসিবাদবিরোধী বাম গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে শ্রমজীবী ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সমতা ও ন্যায়ের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে যারা রাজনৈতিকভাবে সক্রিয়, সেই শক্তিগুলোর প্রতি সমর্থন জানাতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Advertisement

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের যুক্তরাজ্য শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়। সম্প্রতি পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে বামপন্থী আন্দোলনের নেত্রী মুক্তিযোদ্ধা হাজেরা সুলতানা এবং উদীচীর যুক্তরাজ্য শাখার সাবেক উপদেষ্টা সৈয়দ রকিব আহমেদের প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়।

সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক অসহায় ও প্রান্তিক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানানো দোষীদের দ্রুত বিচারের দাবি করা হয়। বক্তারা বলেন, দেশে ধর্মীয় ফ্যাসিবাদ মব সহিংসতা ও ভয়ভীতির পরিবেশ তৈরি করেছে। তারা এই পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Advertisement
Advertisement
Advertisement

সভায় প্রথম আলো ও ডেইলি স্টারসহ গণমাধ্যমকর্মী এবং সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরের ওপর হামলা, মব সন্ত্রাসীদের সুপরিকল্পিতভাবে উদীচীর কেন্দ্রীয় অফিসে অগ্নিসংযোগ ও ছায়ানটে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো, পাশাপাশি বিভিন্ন মাজার, বাউল, নারী ও শিশুদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, মব সহিংসতার বিরুদ্ধে সরকারের নিষ্ক্রিয়তা কার্যত এসব সহিংসতার প্রতি এক ধরনের সম্মতি তৈরি করছে।

আলোচনা সভা থেকে বাংলাদেশে অবিলম্বে ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করার জোরালো দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের যুক্তরাজ্য শাখার আহ্বায়ক শাহরিয়ার বিন আলী। সূচনা বক্তব্য দেন ড. আখতার সোবহান খান মাসরুর। বক্তব্য দেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শামীম আহমেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি–যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সভাপতি আবেদ আলী আবিদ, ব্রিটেনের সোশালিস্ট পার্টির নেতা হুগো পিয়েরে, মর্নিং স্টার পত্রিকার ক্যাম্পেইন ম্যানেজার কেলভিন টাকার, বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল যুক্তরাজ্যের প্রচার সম্পাদক জয়দ্বীপ রায়, অর্থ সম্পাদক মাহমুদ রিয়াদ, তরুণ গবেষক আলাদিন আহমেদ, গোলাম আকবর মুক্তা, গোপাল দাস, নবীনা নওশাদ শ্রাবণী, মুশফিক নুর মশ ও গৌতম রায় প্রমুখ। বিজ্ঞপ্তি

বিষয়: লন্ডনযুক্তরাজ্যনির্বাচনসভাজাতীয় সংসদ নির্বাচন
Advertisement
সর্বশেষ
  • ১

    সরকারি সিকিউরিটিজে ঝুঁকছে ব্যাংকগুলো, শঙ্কা কোথায়?

  • ২

    রবি মৌসুমের শুরুতে সার বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে সংসদীয় কমিটি

  • ৩

    ‘ক্রসফায়ার’ নিয়ে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

  • ৪

    আইজিপির বিষয়ে সরকার পদক্ষেপ নেবে, আশা জামায়াতের

  • ৫

    আইজিপির বক্তব্যে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত: আসক

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।