Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ অক্টোবর, ২০২৬
২৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ অক্টোবর, ২০২৬
২৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> বিদেশে উচ্চশিক্ষা

আমেরিকায় উচ্চশিক্ষা: এক ঝলকে সব তথ্য

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩: ২১
আমেরিকায় উচ্চশিক্ষা: এক ঝলকে সব তথ্য

দেশের বাইরে পড়াশোনা ও ক্যারিয়ার গঠনের জন্য অন্যতম সেরা জায়গা যুক্তরাষ্ট্র বা আমেরিকা। বিশ্বের প্রথম সারির অনেক বিশ্ববিদ্যালয়ের অবস্থান এই যুক্তরাষ্ট্রে। এখানে শিক্ষা খাতে গবেষণা থেকে শুরু করে পরিবেশ, মান ও ফান্ডিং ভালো। এ জন্য শিক্ষার্থীদের প্রথম দিকের পছন্দ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়।

Advertisement

আজকের আলোচনায় থাকছে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিয়ে খুঁটিনাটি।

প্রাথমিক প্রস্তুতি

Advertisement
Advertisement
Advertisement

স্নাতক লেভেলে সব জায়গা থেকেই স্কলারশিপ পাওয়ার সুযোগ বেশি থাকে। তবে, স্নাতকোত্তর বা পিএইচডি করতেও যেতে চান অনেকে। সবক্ষেত্রেই অন্তত ৭-৮ মাস আগে থেকেই পরিকল্পনা শুরু করতে হবে। আর্থিক সামর্থ্য বুঝে বেছে নিতে হবে বিশ্ববিদ্যালয়।

কোথায় পড়বেন?

কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়া যেতে পারে তার একটি তালিকা করুন। এক্ষেত্রে পছন্দের বিষয়, আবেদনের ন্যূনতম যোগ্যতা ও ফান্ডিং বিবেচনায় রাখতে হবে। এসব তথ্য সব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া থাকে।

আমেরিকান ইউনিভার্সিটি ইমার্জিং গ্লোবাল লিডার

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

ক্লার্ক ইউনিভার্সিটি প্রেসিডেন্সিয়াল এলইইপি

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

এএইউডব্লিউ ইন্টারন্যাশনাল

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

ফুলব্রাইট ফরেন

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

কোটজেন

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটি

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

এসব স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত জেনে নিতে পারেন। এসব স্কলারশিপে সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনার সুযোগ থাকছে।

বৃত্তি ছাড়া পড়ার সুযোগ আছে, কিন্তু সেটি বেশ ব্যয়বহুল। স্নাতক পর্যায়ে পড়তে গেলে ন্যূনতম ২০ হাজার ডলার (প্রায় ১৯ লাখ টাকা) এবং স্নাতকোত্তর পর্যায়ে পড়তে হলে ন্যূনতম ১৭ হাজার ডলার (প্রায় ১৬ লাখ টাকা) খরচ হতে পারে। এ ছাড়া দেশটির একেক স্টেটের খরচ একেক রকম। এসব ব্যাপারে ধারণা নিয়ে রাখতে হবে।

আবেদনে যা লাগবেই

বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে স্নাতকে আবেদনের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ভালো ফলাফলের প্রয়োজন হয়। সেই সঙ্গে ভালো আইইএলটিএস, টোয়েফল স্কোর এবং ভালো স্যাট স্কোরের দরকার হয়। মাস্টার্স (সময়কাল দুই বছর) অথবা পিএইচডি (সময়কাল পাঁচ বছর) প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে মাঝারি মানের বিশ্ববিদ্যালয়গুলোতে অনার্সে সিজিপিএ মোটামুটি ৩-এর মতো হলেই আবেদন করা যায়। অনেক বিশ্ববিদ্যালয় সিজিপিএ ৩-এর কম থাকলেও আবেদন গ্রহণ করে। আইইএলটিএস ব্যান্ড স্কোর ন্যূনতম ৬ থেকে ৬.৫ আর টোয়েফল স্কোর মোটামুটি ৭৯ হতে হয়। জিআরই স্কোর ৩০০+ হলে ভালো হয়। তবে অনেক বিশ্ববিদ্যালয়ে জিআরই বাধ্যতামূলক নয়।

নিজেকে আরও যোগ্য করতে যা লাগবে

মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য অনার্স বা ব্যাচেলরে সিজিপিএ ৩.৫০+ থাকলে ভালো হয়। পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে অনার্সের পাশাপাশি মাস্টার্সের একটা ফলাফল ৩.৫০+ রাখা উত্তম। আইইএলটিএস ব্যান্ড স্কোর ৭.০+ অথবা টোয়েফলের ক্ষেত্রে ৯৩+ স্কোর কিংবা জিআরইর স্কোর ৩১০ বা এর আশপাশে থাকলে ভালো। এরপর স্টেটমেন্ট অব পারপাসটা (এসওপি) হতে হবে আদর্শ মানের।

আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের ক্ষেত্রে কমপক্ষে তিনটা লেটার অব রিকমেন্ডেশন (এলওআর) প্রয়োজন হয়। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, থিসিস, রিসার্চ সুপারভাইজর অথবা অফিসের বস হলে ভালো হয়, যাঁরা আপনার সম্পর্কে ভালো জানেন। এ ছাড়া যদি গবেষণার অভিজ্ঞতা ও রিসার্চ পাবলিকেশন থাকে, তাহলে আরও যোগ্য হয়ে উঠা যাবে।

আবেদন প্রক্রিয়া

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয় বাছাই কমিটি আবেদনকারী ব্যক্তিদের যোগ্যতার ভিত্তিতে স্কলারশিপের জন্য প্রাথমিকভাবে মনোনীত করে ইন্টারভিউ নিবে এবং সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে পরবর্তী সময়ে স্কলারশিপ দেবে বা ফান্ডিং করবে। এ ছাড়া স্নাতকোত্তর ও পিএইচডির ক্ষেত্রে কোনো অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করেও আবেদন করা যেতে পারে।

আবেদন করার সময়

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বছরের দুটি সেশনে আবেদন করা যায়: ফল সেশন (আগস্ট-ডিসেম্বর) এবং স্প্রিং সেশন (জানুয়ারি-মে)। ফল সেশনে আবেদনের সময়কাল থাকে মূলত অক্টোবর-ফেব্রুয়ারি এবং স্প্রিং সেশনের জন্য জুলাই-সেপ্টেম্বর। তবে প্রধান ইনটেক হলো ফল সেশন। এ ক্ষেত্রে স্কলারশিপ বা ফান্ডিংয়ের সম্ভাবনাও বেশি থাকে সাধারণত।

আবেদন ফি

একেক বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি একেক রকম। তবে অ্যাপ্লিকেশন ফি সাধারণত ৩৫ ডলার থেকে ১২৫ ডলারের ভেতর হয়ে থাকে।

বিষয়: আমেরিকায় উচ্চশিক্ষাবিশ্ববিদ্যালয় নির্বাচনযুক্তরাষ্ট্র স্কলারশিপযুক্তরাষ্ট্রে পড়াশোনা
Advertisement
সর্বশেষ
  • ১

    শান্তি প্রতিষ্ঠায় তেহরানে মক্কা চুক্তিভুক্ত দেশের প্রতিনিধিরা, তাদের মধ্যে কী আলোচনা হলো

  • ২

    সরকারি সিকিউরিটিজে ঝুঁকছে ব্যাংকগুলো, শঙ্কা কোথায়?

  • ৩

    রবি মৌসুমের শুরুতে সার বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে সংসদীয় কমিটি

  • ৪

    ‘ক্রসফায়ার’ নিয়ে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

  • ৫

    আইজিপির বিষয়ে সরকার পদক্ষেপ নেবে, আশা জামায়াতের

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।