Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ডিএসইউ স্কলারশিপ

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৩২
ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ডিএসইউ স্কলারশিপ

ইউরোপের দেশ ইতালির অন্যতম সরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব মিলান। এই বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ডিএসইউ স্কলারশিপ ২০২৫–২৬–এর আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে ইতালিতে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।

Advertisement
Advertisement
Advertisement

ডিএসইউ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালিতে পড়াশোনা সহজ ও সাশ্রয়ী করা।

আইইএলটিএস ছাড়াই ভর্তি ও স্কলারশিপ

এই স্কলারশিপের অন্যতম বড় সুবিধা হলো আইইএলটিএস বাধ্যতামূলক নয়। শিক্ষার্থীরা কেবল ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র দিয়ে ভর্তি ও স্কলারশিপ উভয়ই নিশ্চিত করতে পারবেন।

Advertisement
Advertisement
Advertisement

যেসব বিষয়ে পড়াশোনার সুযোগ থাকবে

ইউনিভার্সিটি অব মিলান বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে। এর মধ্যে রয়েছে—

স্কুল অব এক্সারসাইজ অ্যান্ড স্পোর্ট সায়েন্সেস

মেডিসিন অনুষদ

ভেটেরিনারি মেডিসিন অনুষদ

সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ

আইন অনুষদ

স্কুল অব ল্যাঙ্গুয়েজ মেডিয়েশন অ্যান্ড ইন্টারকালচারাল কমিউনিকেশন

হিউম্যানিটিজ অনুষদ

রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ

ইঞ্জিনিয়ারিং

কম্পিউটারবিজ্ঞান

ফার্মেসি অনুষদ

কৃষি ও খাদ্যবিজ্ঞান অনুষদ

আবেদনে যোগ্যতার শর্তাবলি

*ইতালি ও আন্তর্জাতিক শিক্ষার্থী উভয়েই আবেদন করতে পারবেন। নিচের ডিগ্রি প্রোগ্রামগুলোয় ভর্তির সুযোগ থাকবে—

*স্নাতক ডিগ্রি (তিন বছর মেয়াদি, প্রথম স্তর)

*সিঙ্গেল–সাইকেল মাস্টার্স ডিগ্রি (৫ বা ৬ বছর মেয়াদি, প্রথম ও দ্বিতীয় স্তর একত্র)

*সাধারণ মাস্টার্স ডিগ্রি (২ বছর মেয়াদি, দ্বিতীয় স্তর)

*পোস্টগ্র্যাজুয়েট স্কুল (যেসব মেডিকেল শিক্ষার্থীর বিশেষায়িত প্রশিক্ষণ চুক্তি আছে, তাদের জন্য নয়)

*ডক্টরাল রিসার্চ প্রোগ্রাম (যারা এরই মধ্যে অন্য কোনো স্কলারশিপ বা গবেষণা অনুদান পাচ্ছেন, তারা যোগ্য নন)

অতিরিক্ত শর্তাবলি

শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে নিয়মিত অগ্রগতি থাকতে হবে।

নতুন ভর্তি হওয়া স্নাতক ও সিঙ্গেল–সাইকেল মাস্টার্স শিক্ষার্থীদের অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে।

শিক্ষার্থীরা পার্ট টাইম কোর্সে ভর্তি থাকতে পারবেন না এবং আগে সম্পন্ন করা একই স্তরের প্রোগ্রামে আবার ভর্তি হতে পারবেন না।

যারা অন্য কোনো স্কলারশিপ বা গবেষণা অনুদান পাচ্ছেন, তারা আবেদন করতে পারবেন না।

ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র প্রয়োজন, তবে আইইএলটিএস বাধ্যতামূলক নয়।

স্কলারশিপে যেসব সুবিধা থাকবে

ডিএসইউ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবেন। এর মধ্যে রয়েছে—

আবাসন–সুবিধা, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার সময় থাকার ব্যবস্থা পান।

বিনা মূল্যে খাবারের ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের ডাইনিং হলে।

প্রতি মাসে ৬০০ ইউরো ভাতা, যা বছরে সর্বোচ্চ ১০ মাস পর্যন্ত প্রদান করা হবে।

ভ্রমণের ব্যয়। ইউরোপের ভেতরে সর্বোচ্চ ১০০ ইউরো এবং ইউরোপের বাইরে সর্বোচ্চ ৫০০ ইউরো পর্যন্ত মিলবে।

আবেদনের প্রক্রিয়া

ডিএসইউ স্কলারশিপের জন্য আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। প্রক্রিয়াটি হবে এমন—

১. ২০২৫ সালের আবেদন আহ্বান প্রকাশিত হলে বেনিফিটস সার্ভিস ডেস্কে প্রবেশ করতে হবে।

২. নিজের পছন্দের প্রোগ্রাম নির্বাচন করতে হবে—স্নাতক, সিঙ্গেল–সাইকেল মাস্টার্স, সাধারণ মাস্টার্স, পোস্টগ্র্যাজুয়েট স্কুল বা ডক্টরাল রিসার্চ প্রোগ্রাম।

৩. সব যোগ্যতার শর্তাবলি যাচাই করে নিতে হবে।

৪. অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

৫. ফরমে ডিএসইউ স্কলারশিপের প্রতি আগ্রহ প্রকাশ করতে হবে।

৬. আবেদন জমা দেওয়ার পর অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন স্ট্যাটাস নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

আবেদন করার শেষ তারিখ

৩০ সেপ্টেম্বর ২০২৫।

আবেদনের বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন

opportunitiescircle.com/university-of-milan-dsu-scholarship-in-italy/?utm_source=larapush&utm_medium=notification&utm_campaign=682

বিষয়: ইতালিমিলান
সর্বশেষ
  • ১

    ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

  • ৩

    বিদ্যুৎ খাতে নেই সুসংবাদ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

  • ৪

    বাব আল-মান্দেবের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুতিরা

  • ৫

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।