চরচা প্রতিবেদক


টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়া এবং অভিন্ন প্রশ্নপত্র অতীতের চেয়ে কঠিন হওয়ার অভিযোগ তুলে রাজধানীর সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন একদল পরীক্ষার্থী।

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদেই মূলত এই বিক্ষোভ শুরু হয়। পরে বিগত বছরের তুলনায় প্রশ্ন অনেক বেশি কঠিন হওয়ার বিষয়টিও তুলেছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। পাশাপাশি তারা এই পরীক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবিও করেন।