Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> মতামত

অগ্নিস্নানে শুচি হোক ধরা

ফারহানা আহমেদ লিসা

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১৬: ৫৮
অগ্নিস্নানে শুচি হোক ধরা

নতুন বছর এসে গেছে—বাংলা নববর্ষের সাজ সাজ রব চারদিকে। তাড়াহুড়া করে কাজ শেষ করতে চেষ্টা করছি। বন্ধুর বাসায় যাব কাজ শেষ করে।

Advertisement
Advertisement
Advertisement

কিন্তু হাসপাতালে ব‍্যস্ততা অনেক। গত ছয় দিন ধরে অসুস্থ একজন রোগীকে দেখছি। তার ক‍্যানসার এমনভাবে ছড়িয়েছে, যত বেশি চেষ্টাই করা হোক, তার আয়ু বাড়ানো যাবে না। চেষ্টা করছি কথাটা তার স্বজনদের বোঝাতে। তারা কিছুতেই আমার কথা বুঝতে পারছেন না। তাদের টাকা–পয়সা আছে সীমাহীন। রোগীর লোকজন এত নখরা করেন না সাধারণত। তারা একদিন নার্সদেরকে বলেন, ডাক্তারকে আগে থেকে জানাতে হবে কখন দেখতে আসবে। দেখতে গেলে কোটি কোটি প্রশ্ন করে সব উত্তর শুনে তারপর বলতেন, রোগীর ভাইকে ফোন করো। তিনি সব সিদ্ধান্ত নেবেন রোগীর ব‍্যাপারে। তাকে ফোন করি, মেসেজ রাখি, না তিনি ফোন ধরেন, না কল ব‍্যাক করেন। ছয় দিন একই অবস্থা।

আজ রোগীর ইউনিটে যেতেই দেখি নার্সরা ছোটাছুটি করছে। একজন হন্তদন্ত হয়ে ছুটে এলো। সেই রোগীর ভাই আসবেন। তিনি হলিউডের বিশিষ্ট একজন। পরিচয় গোপন করে আসছেন ইত্যাদি, ইত‍্যাদি। ভালো ঝামেলা। কত রং ঢং করবেন কে জানে। আমার চোখের সামনে চুড়ি, টিপ, পিঠা, ভর্তা, গানসহ সব কিছুর স্বপ্ন। আহা, যেতে পারব তো?

Advertisement
Advertisement
Advertisement
লেখক
লেখক

শেষ পর্যন্ত ভদ্রলোক এলেন। বললেন, হাসপাতালের ব্যালকনিতে তোমার সাথে বসতে পারব একটু? কথা বলব।

নার্স খুলে দিলেন ব‍্যালকনি। মনে মনে ভাবলাম গত ছয় দিন কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে। আজকে কী আছে কপালে কে জানে। সেখানে আমরা বসলাম।

ভদ্রলোক বিখ্যাত একজন মানুষ। সাধারণ জিন্স ও টি শার্ট পরা। আমি বসার পর তিনি বসলেন। তারপর বললেন, আমি এত ব্যস্ত ছিলাম…যতবার আপনি ফোন করেছেন, ধরতে পারিনি। আপনি কী বলেন…সব চিকিৎসা করলেও কি আমার ভাই বাঁচবেন?

আমি বললাম, না।

ভদ্রলোক বললেন, ব্যাস এতটুকুই যথেষ্ট। পুরো টাকা দিয়ে আমি সমুদ্রের পাশে একটা হসপিসটাল ফ‍্যাসিলিটিতে ওকে নিয়ে যাব। আমি দুঃখিত, সবাই আপনাকে অনেক কঠিন সময়ের মধ্যে ফেলেছে গত ছয় দিন। তিনি বলতে থাকেন, সব ক্ষমতা, টাকা পয়সা সব কিছু থাকলেও যদি সিদ্ধান্ত সঠিক না নিতে পারি তাহলে পরাজয় হবেই। যেখানে পরাজয় অবধারিত সেখানে মেনে নিয়ে জীবন চালানোই সহজ হবে না? তার চোখে পানি। তিনি আরও বললেন, পৃথিবীর সবাই সত‍্য মেনে নিলে আজকে পৃথিবী এত অশান্ত হতো না। যা চাই সব পাব না সেটা আমি যেই হই না কেন।

তারপর কাজ মোটামুটি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। বাসায় ফিরে বন্ধুর দেওয়া জামদানি শাড়ি পরলাম, গেলাম বন্ধুর বাসায়। ওরা রমনা বটমূলের আদলে বাসার একটা কোণা সাজিয়েছে। টেবিলে বাতাসা নিমকি পিঠা মিষ্টি ঝালমুড়ির পসরা। গান গাইছে কয়েকজন বন্ধু বসে—এসো হে বৈশাখ এসো এসো।

নতুন বছর যুদ্ধহীন হোক, মানবতার জয় হোক, পৃথিবীর সব ভালো মানুষগুলো খুব ভালো থাকুন।

"মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,

অগ্নিস্নানে শুচি হোক ধরা।"

*ফারহানা আহমেদ লিসা: সান ডিয়াগো, ক্যালিফোর্নিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র

বিষয়: বাংলা নববর্ষনববর্ষমুক্ত মত
সর্বশেষ
  • ১

    ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

  • ২

    যেভাবে ওষুধের দাম বাড়ায় কোম্পানিগুলো

  • ৩

    ডেঙ্গু নিয়ন্ত্রণের কি কোনো শর্টকাট উপায় আছে?

  • ৪

    ‘ছাত্রশিবিরের প্যানেলকে বলা হয় নারী-বিদ্বেষী’

  • ৫

    রক্ত-মাংসের মানুষকে আস্ত গিলে খাওয়ার এক দেশে!

সম্পর্কিত
  • ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

    ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

    ডিসি সারওয়ার আলমের মতো অফিসার কম, তবে শূন্য নয়। তিনি নিজেই একটা ব্র্যান্ড। সুতরাং তাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। তিনি এক সময় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে বহু অসাধু ব্যবসায়ীকে জেলে পুরেছেন।

  • কিংবদন্তির জন্ম

    কিংবদন্তির জন্ম

    পেলে জানে হাজার মাইল দূরে তার বাবা অন্যের টেলিভিশনের সামনে দাঁড়িয়ে ছেলের খেলা দেখছেন। অথবা রেডিওতে ধারাবিবরণী শুনছেন। পেলের মনে আছে আট বছর আগে কীভাবে তার বাবা কেঁদেছিলেন। সে তার বাবাকে এবারও কাঁদাতে চায়, তবে এবার যেন সেই অশ্রু হয় আনন্দের। গর্বের। স্বপ্ন পূরণের।

  • বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

    বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

    প্রবাসজীবনের প্রথম দিকের সংগ্রাম তাকে শিখিয়েছে ধৈর্য, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং শৃঙ্খলার গুরুত্ব, যা পরবর্তী সময়ে তার নেতৃত্বের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়।

  • চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

    চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

    ইতিহাস বলছে, মধ্যপ্রাচ্যের কোনো সংকটই একটি চুক্তির মাধ্যমে স্থায়ীভাবে শেষ হয়নি। বর্তমান সমঝোতাও তার ব্যতিক্রম হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট—এই যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের রাজনীতি আগের অবস্থায় আর ফিরবে না।