Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> মতামত

সিনেমার নায়ক থেকে বাস্তবের চ্যালেঞ্জ: শপথের আগেই অগ্নিপরীক্ষায় থালাপতি

শাহাবুদ্দিন শুভ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৮: ৫০
সিনেমার নায়ক থেকে বাস্তবের চ্যালেঞ্জ: শপথের আগেই অগ্নিপরীক্ষায় থালাপতি

তামিল সিনেমার প্রতি আমার ভালোবাসা অনেক দিনের। আর সেই জায়গা থেকে থালাপতি বিজয় শুধুই একজন অভিনেতা নন, বরং এক ধরনের আবেগের নাম। তার সিনেমার পর্দায় বারবার দেখেছি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা এক সাহসী মানুষকে—কখনো প্রশাসনিক কর্মকর্তা, কখনো জননেতা হিসেবে। তাই যখন বাস্তব রাজনীতিতে তিনি প্রবেশ করলেন, তখন অনেকেই ভেবেছিলেন এটি হয়তো আরেকজন অভিনেতার রাজনৈতিক শখ নয়; বরং দক্ষিণ ভারতের রাজনীতিতে নতুন এক শক্তির উত্থান। আজকের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সেই ধারণা একেবারে ভুলও ছিল না।

Advertisement
Advertisement
Advertisement

থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম বা টিভিকে এবারের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। কংগ্রেসের ৫ বিধায়কের সমর্থন পাওয়ার পর বিজয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১১৩-তে।

অন্যদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের নেতৃত্বাধীন ডিএমকে জোট বড় ধাক্কা খেয়েছে। ডিএমকে একাই পেয়েছে ৫৯টি আসন, আর পুরো জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে ৭৩। অপরদিকে এআইএডিএমকে ও বিজেপি-সমর্থিত এনডিএ জোট পেয়েছে ৫৩টি আসন। এই ফলাফল স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে, তামিলনাড়ুর মানুষ দীর্ঘ দিনের দুই প্রধান রাজনৈতিক শক্তির বাইরে নতুন বিকল্প খুঁজছিলেন, আর সেই জায়গাটাই দখল করেছেন থালাপতি বিজয়।

কিন্তু আসল নাটক শুরু হয়েছে ফল ঘোষণার পর। তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার থালাপতি বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে এখনো রাজি হননি। তার বক্তব্য, শুধু বৃহত্তম দল হওয়াই যথেষ্ট নয়; সরকার গঠনের আগে প্রয়োজনীয় ১১৮ জন বিধায়কের সমর্থনের প্রমাণ দিতে হবে। রাজ্যপাল মূলত চাইছেন লিখিত সমর্থনপত্র ও একটি স্থিতিশীল সংখ্যাগরিষ্ঠতার নিশ্চয়তা। তার আশঙ্কা, পর্যাপ্ত সমর্থন ছাড়া সরকার গঠন করলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

তবে এখানেই তৈরি হয়েছে বিতর্ক। কারণ ভারতের রাজনীতিতে এমন বহু নজির রয়েছে যেখানে ঝুলন্ত বিধানসভায় একক বৃহত্তম দলকে আগে শপথ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং পরে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলা হয়েছে। সেই তুলনায় বিজয়ের ক্ষেত্রে এত কড়া অবস্থান নেওয়ায় প্রশ্ন উঠছে—এটি কি শুধুই সাংবিধানিক সতর্কতা, নাকি এর পেছনে রাজনৈতিক চাপও কাজ করছে?

লেখক
লেখক

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বর্তমান ক্ষমতাসীন শিবির কোনোভাবেই থালাপতি বিজয়ের দ্রুত উত্থানকে সহজভাবে নিতে পারছে না। খুব অল্প সময়ে তিনি তরুণ ভোটার, মধ্যবিত্ত এবং সিনেমাপ্রেমী সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রভাব তৈরি করেছেন। ফলে তাকে শুরুতেই রাজনৈতিকভাবে চাপে রাখার চেষ্টা চলছে—এমন অভিযোগ এখন ক্রমশ জোরালো হচ্ছে। বিশেষ করে বিরোধী দলগুলো প্রকাশ্যে বলতে শুরু করেছে, রাজভবনের অবস্থানের পেছনে কেন্দ্রের রাজনৈতিক প্রভাব থাকতে পারে।

থালাপতি বিজয়ের পাশে দাঁড়িয়েছেন কমল হাসানের মতো ব্যক্তিত্বও। বামপন্থী দল ও ভিসিকেও দাবি তুলেছে, গণতন্ত্রের স্বার্থে বিজয়কে ফ্লোর টেস্টের সুযোগ দেওয়া উচিত। এমনকি ডিএমকের কিছু নেতাও বলেছেন, যেহেতু টিভিকে একক বৃহত্তম দল, তাই সরকার গঠনের প্রথম সুযোগ তাদেরই পাওয়া উচিত।

এখন পুরো তামিলনাড়ুর নজর একটাই প্রশ্নে—থালাপতি বিজয় কি শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন জোগাড় করে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারবেন? নাকি রাজনৈতিক সমীকরণ, চাপ ও সাংবিধানিক জটিলতার ভেতরেই আটকে যাবে তার প্রথম বড় রাজনৈতিক স্বপ্ন?

একটা বিষয় অবশ্য এখনই স্পষ্ট—থালাপতি বিজয় আর শুধুই সিনেমার ‘থালাপথি’ নন। তিনি এখন এমন এক রাজনৈতিক বাস্তবতার নাম, যিনি তামিলনাড়ুর বহু বছরের রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন।

(মতামত লেখকের নিজস্ব)

শাহাবুদ্দিন শুভ: ফ্রান্সপ্রবাসী সাংবাদিক, লেখক ও গবেষক

বিষয়: মুক্ত আলোচনানির্বাচনসিনেমামুক্ত মত
সর্বশেষ
  • ১

    ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

  • ২

    যেভাবে ওষুধের দাম বাড়ায় কোম্পানিগুলো

  • ৩

    ডেঙ্গু নিয়ন্ত্রণের কি কোনো শর্টকাট উপায় আছে?

  • ৪

    ‘ছাত্রশিবিরের প্যানেলকে বলা হয় নারী-বিদ্বেষী’

  • ৫

    রক্ত-মাংসের মানুষকে আস্ত গিলে খাওয়ার এক দেশে!

সম্পর্কিত
  • ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

    ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

    ডিসি সারওয়ার আলমের মতো অফিসার কম, তবে শূন্য নয়। তিনি নিজেই একটা ব্র্যান্ড। সুতরাং তাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। তিনি এক সময় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে বহু অসাধু ব্যবসায়ীকে জেলে পুরেছেন।

  • কিংবদন্তির জন্ম

    কিংবদন্তির জন্ম

    পেলে জানে হাজার মাইল দূরে তার বাবা অন্যের টেলিভিশনের সামনে দাঁড়িয়ে ছেলের খেলা দেখছেন। অথবা রেডিওতে ধারাবিবরণী শুনছেন। পেলের মনে আছে আট বছর আগে কীভাবে তার বাবা কেঁদেছিলেন। সে তার বাবাকে এবারও কাঁদাতে চায়, তবে এবার যেন সেই অশ্রু হয় আনন্দের। গর্বের। স্বপ্ন পূরণের।

  • বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

    বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

    প্রবাসজীবনের প্রথম দিকের সংগ্রাম তাকে শিখিয়েছে ধৈর্য, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং শৃঙ্খলার গুরুত্ব, যা পরবর্তী সময়ে তার নেতৃত্বের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়।

  • চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

    চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

    ইতিহাস বলছে, মধ্যপ্রাচ্যের কোনো সংকটই একটি চুক্তির মাধ্যমে স্থায়ীভাবে শেষ হয়নি। বর্তমান সমঝোতাও তার ব্যতিক্রম হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট—এই যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের রাজনীতি আগের অবস্থায় আর ফিরবে না।