Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> মতামত

প্রবাসে ঈদ: ভিড়ের মাঝেও শূন্যতা

রফিক আহমদ খান, মালয়েশিয়া

প্রকাশ : ৩০ মে ২০২৬, ১৪: ৪৬
প্রবাসে ঈদ: ভিড়ের মাঝেও শূন্যতা

প্রবাসে আরেকটি ঈদের দিন অতিবাহিত করলাম। মালয়েশিয়ার কুয়ালালামপুরে। দেশে-প্রবাসে যে যেখান থেকে এই লেখা পড়ছেন—সবাইকে অশ্রুসিক্ত নয়নে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।

Advertisement
Advertisement
Advertisement

মানুষ জন্মের পর থেকে প্রকৃতির নিয়মে ধীরে ধীরে বড় হয়। শৈশবে মা ইনিয়ে বিনিয়ে অ–আ, এ–বি–সি, আলিফ বা তা–সা শেখান। সেটা দিনে দিনে বাড়তে থাকে, বাড়তে থাকে। যেন শেষ হতে চায় না। এক সময় ঠিকই শেষ হয়ে যায়।

Rafiq

Advertisement
Advertisement
Advertisement

কেউ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ বা বিশ্ববিদ্যালয়ে পড়েও নানা কারণে প্রবাসে পাড়ি জমায়, জীবন জীবিকার তাগিদে। সেই প্রবাস জীবন কখনো রঙিন, কখনো কষ্টের, ভীষণ কষ্টের।

কষ্টটা নানা ধরনের। অন্য কষ্ট চাপিয়ে সবচেয়ে বড় এক কষ্টের নাম—পরিবার-পরিজন ছাড়া প্রবাসে ঈদ উদ্‌যাপন। সামাজিক ও পারিবারিক জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত হচ্ছে দুই 'ঈদ'—ঈদুল ফিতর ও ঈদুল আযহা। মুসলিম সমাজে এর চেয়ে বড় আনন্দ আর কী আছে?

Rafiq 4

ঈদে আনন্দ করা যায় পারিবারিক ও সামাজিকভাবে। বন্ধুমহল নিয়ে আনন্দ করার চেয়ে বড় আর কী আছে। সবচেয়ে বড় কথা দেশের মাটি-খাঁটি মাটি। গ্রামের ধুলাবালি ছোঁয়া এই প্রবাসজীবনে নেই। পরিবার ও প্রতিবেশী মানুষের হই–হুল্লোড় নেই। নিরুত্তাপ ঈদুল আজহা উদ্‌যাপন করে যাচ্ছি কুয়ালালামপুরের বুকে।

ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়া। পরে গোসল করে, নতুন জামাকাপড় গায়ে দিয়ে মসজিদে যাওয়া। ঈদের জামাতে অংশ নিয়ে নামাজ, খুতবা শোনা ও মোনাজাত শেষে স্বদেশি মানুষদের সাথে কোলাকুলি করা, ছবি তোলা, ভিডিও করা—এই ঈদুল আজহার সকালের প্রথম পর্ব।

Rafiq 2

এরপর বাসায় ফেরা। বাসার সবাই মিলে তাজা গরুর মাংস রান্না করা। কেউ পিয়াজ-রসুন কাটে, কেউ পোলাও রান্না করে, কেউ গরুর মাংস রান্না করে। কেউ কেউ বাসায় রুটি বানায়। ময়দার রুটি বানিয়ে মা-চাচিদের হাতের, বোনের হাতের, প্রিয়তমা স্ত্রীর হাতের, ভাবির হাতে চালের রুটির জন্য চাপা মনোকষ্টের যাতনা ভোগ করে। দেশে ঘরে ঘরে গিয়ে রুটি-মাংস খাওয়ার কী যে মজা—সেটা এই বিদেশ-বিভূঁইয়ে থাকলেই অনুভব হয়।

Rafiq 3

হৃদয়ে গহীনে দেশ থেকে দূরে থাকার কষ্ট জমা রেখেও প্রবাসে আমাদের ঈদ উদ্‌যাপনে আনন্দ হয়। বাস্তবতা মেনে নিতে হয়—যতই কঠোর হোক। আমরা রান্না করি, প্রবাসের বন্ধু, স্বজন ও এলাকাবাসীদের দাওয়াত করে খাওয়াই। বিকেলে ঘুরতে যাই, কখনো কাছাকাছি, কখনো দূরে, বহু দূরে। কেউ কেউ এই ঈদের দিনেও কাজে ব্যস্ত—বিশেষ করে যারা শপিংমলে, দোকান ও রেস্তোরাঁয় কাজ করেন।

কেউ কাজে ব্যস্ত থেকে, কেউ বাসায় খাওয়াদাওয়া করে, কেউ ঘোরাঘুরি করে—যে যেভাবেই ঈদ উদযাপন করুক, প্রবাসে ঈদ : ভিড়ের মাঝেও শূন্যতা।

বিষয়: কুয়ালালামপুরঈদমালয়েশিয়াপ্রবাসী
সর্বশেষ
  • ১

    ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

  • ২

    যেভাবে ওষুধের দাম বাড়ায় কোম্পানিগুলো

  • ৩

    ডেঙ্গু নিয়ন্ত্রণের কি কোনো শর্টকাট উপায় আছে?

  • ৪

    ‘ছাত্রশিবিরের প্যানেলকে বলা হয় নারী-বিদ্বেষী’

  • ৫

    রক্ত-মাংসের মানুষকে আস্ত গিলে খাওয়ার এক দেশে!

সম্পর্কিত
  • ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

    ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

    ডিসি সারওয়ার আলমের মতো অফিসার কম, তবে শূন্য নয়। তিনি নিজেই একটা ব্র্যান্ড। সুতরাং তাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। তিনি এক সময় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে বহু অসাধু ব্যবসায়ীকে জেলে পুরেছেন।

  • কিংবদন্তির জন্ম

    কিংবদন্তির জন্ম

    পেলে জানে হাজার মাইল দূরে তার বাবা অন্যের টেলিভিশনের সামনে দাঁড়িয়ে ছেলের খেলা দেখছেন। অথবা রেডিওতে ধারাবিবরণী শুনছেন। পেলের মনে আছে আট বছর আগে কীভাবে তার বাবা কেঁদেছিলেন। সে তার বাবাকে এবারও কাঁদাতে চায়, তবে এবার যেন সেই অশ্রু হয় আনন্দের। গর্বের। স্বপ্ন পূরণের।

  • বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

    বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

    প্রবাসজীবনের প্রথম দিকের সংগ্রাম তাকে শিখিয়েছে ধৈর্য, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং শৃঙ্খলার গুরুত্ব, যা পরবর্তী সময়ে তার নেতৃত্বের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়।

  • চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

    চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

    ইতিহাস বলছে, মধ্যপ্রাচ্যের কোনো সংকটই একটি চুক্তির মাধ্যমে স্থায়ীভাবে শেষ হয়নি। বর্তমান সমঝোতাও তার ব্যতিক্রম হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট—এই যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের রাজনীতি আগের অবস্থায় আর ফিরবে না।