Advertisement Banner

চট্টগ্রামে মাইক্রোবাস দুর্ঘটনা, নিহত ৩

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
চট্টগ্রামে মাইক্রোবাস দুর্ঘটনা, নিহত ৩
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে জানানো হয়, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে চুনতি জাঙ্গালিয়া নামক এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ফিরোজ খান জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন।

ফিরোজ খান আরও জানান, পরে স্থানীয়রা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে দ্রুত কাছের হাসপাতালে পাঠান। সেখানকার চিকিৎসকরা ৩ জনকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে ৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

সম্পর্কিত