চরচা ডেস্ক

সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের সন্দেহে পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, 'গভীর মূল্যায়ন' শেষে অ্যান্ড্রুকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন তদন্ত শুরু হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর সম্পর্কে বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নন।”
২০১৮ সালে জেফরি এপস্টেইন সংক্রান্ত ৩০ লাখ পৃষ্ঠার নথি প্রকাশের পর, রাজতন্ত্র বিরোধী প্রচার গোষ্ঠী 'রিপাবলিক' মাউন্টব্যাটেন-উইন্ডসরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিল।