চরচা প্রতিবেদক

বিগত সরকারেরর সময় হামের টিকার ব্যবস্থা না করার বিষয়ে যে তদন্তের কথা শোনা যাচ্ছে, সে বিষয়ে বর্তমান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্তে যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে তদন্তের বিষয়ে সরকার নজর দেবে বলে আশ্বাস দেন তিনি।
আজ বুধবার সকালে চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে পোলিও টিকাগ্রহণ পরবর্তী এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, “আমরা এখন ব্যস্ত দ্রুত সমস্যা (হামের টিকা) সমাধানে। চিকিৎসায় গুরুত্ব দেওয়া এখন বেশি জরুরি। বিগত সরকারের ভুলের বিষয়ে আমি এককভাবে কোনো চিন্তা করিনি। ভুলের জন্য ব্যবস্থা নেওয়ার আগে আমার মানুষকে, বাচ্চাদেরকে, মায়েদেরকে রক্ষা করাটা বেশি দরকার। ওইটাই আমি চেষ্টা করছি।”
তবে মন্ত্রী বলেন, “তদন্ত করব না, সে কথা তো আমি বলিনি। সেটা হবে সংকট সমাধানের পর। এটাতো বড় সিদ্ধান্ত সরকারের। ইনশাআল্লাহ আমরা ওই দিকে নজর দেব। ওরা নজরে আছে।”
মন্ত্রীর ভাষ্য, “এখন যদি আমরা ওইটা (তদন্ত) নিয়ে ব্যস্ত থাকি, আপনারাই তো বলবেন যে প্রিভিয়াস ভুলের বিচার করতে গিয়ে আজকের এই পরিস্থিতি কেন? আমরা এখনো এ বিষয়ে বসিনি (সরকারের মধ্যে আলোচনা)। আমরা আগে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করি। পরে আমরা ওইটা (তদন্ত) দেখব।”
এদিকে চীনা প্রতিষ্ঠান থেকে পাওয়া পোলিও টিকা আগামী জুন থেকেই বিতরণ ও বাস্তবায়ন শুরু হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, “১০০ পার্সেন্ট টিকা কাভারেজ দিয়েছি। এখন আমরা মাইকিং করছি, টার্গেটেড এরিয়ার বাইরে যারা ভ্যাকসিন পায় নাই, ডেকে এনে টিকা দেওয়ার ব্যবস্থা করছি। যাতে করে একটা বাচ্চাও হামের টিকা থেকে বাইরে না পড়ে।”
সাখাওয়াত হোসেন বলেন, “হামের টিকা চলছে, ট্রিটমেন্ট চলছে, আইসোলেশন আছে, আইসিইউ আছে, ডাক্তাররা সচেষ্ট আছে। আপনারা জানেন আমরা চেষ্টা করতেছি। আমাদের সহযোগিতা করুন।” তিনি আরও বলেন, “ভিটামিন-এ টা একটু শর্ট আছে। তবে সেটা আমাদের আছে। সেটাও জুন নাগাদ আমরা পেয়ে যাব সম্পূর্ণ। বছরে দুইবার এটা আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব।”
৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন বাংলাদেশকে অনুদান হিসেবে দিয়েছে চীনভিত্তিক প্রতিষ্ঠান সিনোভ্যাক। টিকা হস্তান্তর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিনিধিসহ চায়না দূতাবাসের কালচারাল কাউন্সিলর উপস্থিত ছিলেন।