Advertisement Banner

হামের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
হামের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: বাসস

হামের রোগীদের চিকিৎসাসেবায় দায়িত্বরত ডাক্তার, নার্স ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হাম রোগীদের চিকিৎসাসেবায় দায়িত্বরত কোনো ডাক্তার ও নার্সের ঈদের ছুটি হবে না। তাদের নিজ নিজ কর্মস্থলে থাকতে হবে। আমরা অলরেডি সার্কুলার দিয়েছি।”

অন্যদিকে সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ শিশুকে টিকার আওতায় আনা। এরই মধ্যে ২০ মে পর্যন্ত আমরা ১ কোটি ৮৪ লাখ ৩১ হাজার ১৪৯ শিশুকে টিকা দিয়েছি। এটি নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ২ শতাংশ বেশি।”

সম্পর্কিত