চরচা ডেস্ক

ইরানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে স্পেন। স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোবেলস নিশ্চিত করেছেন, মোরন এবং রোটা সামরিক ঘাঁটি কোনোভাবেই এই যুদ্ধে ব্যবহারের জন্য অনুমোদিত নয়।
স্পেনের এই সিদ্ধান্তের ফলে যুক্তরাজ্য থেকে উড্ডয়ন করা মার্কিন বোমারু বিমানগুলোকে দীর্ঘ পথ ঘুরে আটলান্টিক মহাসাগর বা ফ্রান্সের ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই যুদ্ধকে ‘বেপরোয়া’ এবং ‘অবৈধ’ বলে আখ্যায়িত করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, “আমরা একটি সার্বভৌম রাষ্ট্র এবং কোনো অবৈধ যুদ্ধে অংশ নিতে চাই না।”
এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও চরম আকার ধারণ করেছে। কুয়েতের একটি বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধনাকারে ইরানি ড্রোন ও মিসাইল হামলায় একজন ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন। কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, সোমবারের এই হামলায় স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আল-জাজিরার তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় কুয়েতের আকাশসীমায় ১৪টি ক্ষেপণাস্ত্র এবং ১২টি ড্রোন শনাক্ত করা হয়েছে। কাতার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে কুয়েতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে।
যুদ্ধের প্রভাবে ইরান বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য যে, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই সরু পথটি দিয়ে পরিবাহিত হয়। পথটি বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। তবে ইরান জানিয়েছে, স্পেন আন্তর্জাতিক আইন মেনে চলায় তাদের ক্ষেত্রে কিছু শিথিলতা দেখানো হতে পারে।
ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানে এ পর্যন্ত ২,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং ২১৬ জন শিশু রয়েছে। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।