চরচা ডেস্ক

বয়সই যে সব নয়, সেটি আবারও প্রমাণ করলেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সে আইপিএলে রেকর্ডের বন্যা বইয়ে দিয়ে প্রথমবারের মতো ভারতের জাতীয় দলেও ডাক পেয়েছেন এই বিস্ময়বালক। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন সূর্যবংশী।
সদ্য শেষ হওয়া আইপিএলে বৈভব ছিলেন স্বপ্নের ফর্মে। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে গড়েছেন একের পর এক রেকর্ড। অবিশ্বাস্য ২৩৭.৩১ স্ট্রাইক রেটে এক সেঞ্চুরিসহ করেছেন ৭৭৬ রান। হাঁকিয়েছেন আইপিএলের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ ৭২টি ছক্কা। জিতেছেন ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ও মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরস্কারও।
এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই ডাক পেয়েছেন ভারতীয় দলে। এই বিষয়টি অবশ্য অনেকটাই অনুমিত ছিল। তবে কিছুটা বিস্ময় তৈরি করে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সুরিয়াকুমার যাদবকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
নতুন অধিনায়ক করা হয়েছে শ্রেয়াস আইয়ারকে, আর সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিলক ভার্মা।
আগামী ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এরপর ১১ জুলাই থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে দলটি।
ভারতের টি-টোয়েন্টি দল :
শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নিতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হার্ষিত রানা, ইশান কিশান, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব ও বৈভব সূর্যবংশী।