চরচা প্রতিবেদক

মারা গেছেন প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই। আজ রোববার ভোরে দিল্লিতে তিনি মারা যান। পরিবারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
অর্ধশতাব্দীরও বেশি সময়জুড়ে বিস্তৃত ছিল ৮৩ বছর বয়সী রঘুর সমৃদ্ধ কর্মজীবন। সিভিল ইঞ্জিনিয়ার হলেও আলোকচিত্রকেই নিজের প্রধান পেশা হিসেবে বেছে নেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, আধ্যাত্মিক নেতা দালাই লামা, শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরে এবং চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ছবি ধারণের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি তার ক্যামেরায় উঠে এসেছে মাদার তেরেসার মতো মানবতাবাদী ব্যক্তিত্বও।
আলোকচিত্রে অবদানের জন্য দেশ-বিদেশে বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার আলোকচিত্র ধারণের জন্য তিনি প্রশংসিত হন। ১৯৭২ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সন্ধ্যায় লোধি রোড শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।