Advertisement Banner

কেরাণীগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল কিশোরের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
কেরাণীগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল কিশোরের
প্রতীকী ছবি

ঢাকার কেরাণীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. রিপন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. আল-আমিনের ছেলে রিপনের বাড়ি কুমিল্লার মতলব থানার বারিডাঙ্গা গ্রামে। কেরাণীগঞ্জে থেকে একটি দোকানে কাজ করতেন রিপন।

নিহতের চাচা মো. মামুন জানান, রাত ১১টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে কেরাণীগঞ্জের বনগাঁও এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রিপন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাতে রিপনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

সম্পর্কিত