চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. আমির হোসেন (৪৩) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। তিনি ১৩ বছর ধরে ওই মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন। মসজিদের দোতলার একটি কক্ষে থাকতেন তিনি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন মঙ্গলবার এশার নামাজ পড়তে গিয়ে ইমামকে না পেয়ে খোঁজ করেন। পরে দোতলায় ফ্যানের সঙ্গে মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
ওই কক্ষে একটি চিরকুট পাওয়া গেছে উল্লেখ করে ওসি বলেন, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান, ওই চিঠির হাতের লেখা যাচাই করে দেখা হবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।