চরচা ডেস্ক

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের যৌথ উদ্যোগে পরিচালিত রমজান ক্যাম্পেইন ২০২৬-এর র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। ‘রেমিট্যান্স আনুন, পুরস্কার জিতুন’ স্লোগানে পুরো রমজান মাসজুড়ে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে সারা দেশে আইএফআইসি ব্যাংকে রেমিট্যান্স গ্রাহকরা পেয়েছেন উপহার।
আজ সোমবার ঢাকার আইএফআইসি টাওয়ারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ক্যাম্পেইনে অংশ নেওয়া গ্রাহকদের মধ্য থেকে র্যাফেল ড্রয়ের মাধ্যমে তিনজন বিজয়ী নির্বাচন করা হয়। তারা শিগগিরই পুরস্কার পাবেন বলে জানানো হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার মো. মনিতুর রহমান, চিফ ক্রেডিট অফিসার মো. রফিকুল ইসলাম, হেড অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস হেলাল আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আয়োজকরা জানান, শিগগিরই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে