পান্থপথে ওয়ার্ড বিএনপি নেতাকে গুলি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
পান্থপথে ওয়ার্ড বিএনপি নেতাকে গুলি
প্রতীকী ছবি। ছবি: পেক্সেলস

রাজধানীর পান্থপথে শফিকুর রহমান (৫৫) নামের এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তিনি কলাবাগান থানার ১৬নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক।

গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে কলাবাগান থানার বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে জুতার দোকানের সামনে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার বাম হাতের তালুতে গুলি লেগেছে। পরে আহত অবস্থায় শফিকুর রহমানকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক এসব তথ্য নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা শফিকুর রহমানকে গুলি করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলি তার বাম হাতের তালুতে লেগে বেরিয়ে গেছে। তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সম্পর্কিত