Advertisement Banner

অল্টারনেটিভস-এর ন্যাশনাল অর্গানাইজিং কমিটিতে ২৩ নতুন মুখ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
অল্টারনেটিভস-এর ন্যাশনাল অর্গানাইজিং কমিটিতে ২৩ নতুন মুখ
রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের লোগো। ছবি: ফেসবুক

দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ এবং জুলাই আন্দোলনের চেতনা ও স্বপ্ন পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’ তাদের ন্যাশনাল অর্গানাইজিং কমিটির বর্ধিত তালিকা প্রকাশ করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম ধাপে সারা দেশের বিভিন্ন জেলা থেকে ২৩ জন নতুন সংগঠককে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে, দায় ও দরদের বাংলাদেশ গড়া এবং ছাত্র-নাগরিকদের পুনর্গঠনই তাদের মূল লক্ষ্য। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সামাজিক, অর্থনৈতিক ও নাগরিক নিরাপত্তার যে অবনতি লক্ষ করা যাচ্ছে, তা মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও নতুন রাজনৈতিক চিন্তার বিকাশকে তারা অপরিহার্য মনে করছেন।

কমিটির নতুন সদস্যরা প্রধানত দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতি-সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন। তাদের কাজের তালিকায় রয়েছে, জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং মাঠপর্যায়ের সক্রিয় আন্দোলনকর্মীদের সঙ্গে সম্পৃক্ত হওয়া। স্থানীয় পর্যায়ে নতুন ও সৎ নেতৃত্ব গড়ে তোলা। জেলা-উপজেলায় সংলাপের মাধ্যমে ছাত্র, শ্রমিক ও কৃষক-জনতাকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করা।

নতুন সংগঠকদের মধ্যে রয়েছে, আবিদ উল্লাহ কামাল, আব্দুর রহমান আকাশ, ফাত্তাহ সিয়াম,মাহমুদুল হাসান,মুহাম্মদ মুহিউদ্দিন জিলানী, মোহাম্মদ রাজীব হাসান ইন্দু, মোস্তফা মনন, মো: আবদুল ওয়াহাব সাকীন, মো: মুজিবুর রহমান, মো: মুশফিকুল ইসলাম, মো: সারওয়ারুল হক রবিন, রাকিবুল হাসান অনিন্দ্য, রাশিদুন নবী, রিয়াদ বিন মাহবুব, শহীদুল ইসলাম রূপক, সত্যঞ্জীব মুখার্জী, সনজয় দাশ, সাজ্জাদুল হক, সৈয়দ আরেফিন বায়েজিদ, তানজিম আহমেদ,তাইমুম হাসান শুভ, নূর কবির রাশিক ও পরিমল চন্দ্র উরাও।

সম্পর্কিত