চরচা প্রতিবেদক

দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছেই। ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাম সন্দেহে আরও ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে সারা দেশে নতুন করে ১,১১৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ল্যাবরেটরিতে নিশ্চিত হয়েছে ১২৭ জন রোগী।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দেশে মোট ৩ হাজার ১৯২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ সময় সন্দেহজনক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৪৬৭ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ২৪৩ জন।
এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন এবং সন্দেহজনকভাবে মারা গেছেন ১৭৪ জন। আক্রান্তের দিক থেকে এগিয়ে ঢাকা বিভাগ, যেখানে মোট ৯ হাজার ২৭৪ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯৬৫ জনের হাম নিশ্চিত হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর নজরদারি চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে জনগণকে সচেতন থাকার এবং শিশুদের টিকাদান নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।