Advertisement Banner

আমেরিকা রেজিম চেঞ্জ করেছে, তারাই ক্ষমতায়: ফরহাদ মজহার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
আমেরিকা রেজিম চেঞ্জ করেছে, তারাই ক্ষমতায়: ফরহাদ মজহার
কবি ও চিন্তক ফরহাদ মজহার। ফাইল ছবি

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, আমেরিকা বাংলাদেশে রেজিম পরিবর্তন করেছে। তারাই এখন ক্ষমতায় রয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ভবনে এনসিপি-সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা এলায়েন্সের ‘শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সামনে অনেক বড় বিপদ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘৫ তারিখে আমাদের বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ ঘটিয়েছে; তাদের নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজকে তারাই কিন্তু ক্ষমতায় আছে, আপনারা কেউ ক্ষমতায় নাই।’’

ফরহাদ মজহার বলেন, শাপলা হত্যাকাণ্ডের বিচার চাই। হাসিনাহীন হাসিনা ব্যবস্থা টিকিয়ে রাখা হয়েছে। নির্বাচনের মধ্য দিয়ে হাসিনাকে উৎখাত করা হলেও গাঠনিক ক্ষমতা অর্জন করা যায়নি।

সভায় আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, গবেষক মুসা আল হাফিজ ও এনইউএ’র সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান প্রমুখ।

সম্পর্কিত