সৌদিতে ফের হামলার শঙ্কা, দূতাবাসে না যেতে বলল আমেরিকা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
সৌদিতে ফের হামলার শঙ্কা, দূতাবাসে না যেতে বলল আমেরিকা
সৌদিতে আমেরিকার দূতাবাসের লোগো। ছবি: ফেসবুক

সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি আসন্ন হামলার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দূতাবাস জানিয়েছে, “দাহরানে ড্রোন বা ইউএভি হামলার আসন্ন হুমকি রয়েছে। দয়া করে কেউ মার্কিন কনসুলেটে আসবেন না।”

এর আগে আজ ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হামলার খবর নিশ্চিত করে।

এরপর সৌদি দূতাবাস বন্ধ করে দেওয়া হয়।

এদিকে আমেরিকার পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। আজ মঙ্গলবার আমেরিকার পররাষ্ট্র দপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এই দেশগুলোর মধ্যে আছে- বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

এদিকে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস সেখানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জানিয়েছে, তাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে দূতাবাস কোনো সহায়তা দিতে পারবে না।

অনলাইনে পোস্ট করা একটি নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয় মিসরের সঙ্গে থাকা তাবা সীমান্ত পারাপারের জন্য শাটল বাস পরিচালনা করছে। কেউ যদি দেশত্যাগের জন্য এই বিকল্প পথ বেছে নেন, তবে মার্কিন সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না।

সম্পর্কিত