তেহরানের নিলুফার স্কয়ারে হামলায় ২০ জন নিহত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
তেহরানের নিলুফার স্কয়ারে হামলায় ২০ জন নিহত
ফাইল ছবি: বিবিসি থেকে নেওয়া

ইরানে এখনো হামলা অব্যাহত রেখেছে আমেরিকা-ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পূর্ব ও পশ্চিম ইরানেও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। কেবল সামরিক সদরদপ্তর নয়, বেসামরিক আবাসিক এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের সংবাদ সংস্থা মেহর জানিয়েছে, তেহরানের নিলুফার স্কয়ারে হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

আল জাজিরা বলছে, এতে বোঝা যাচ্ছে, ইরানের ওপর হামলার পরিধি কেবল রাজনৈতিক কেন্দ্র ও সামরিক সদরদপ্তরেই সীমাবদ্ধ নয়, অন্যান্য এলাকাও লক্ষ্যবস্তু করা হচ্ছে। হামলা শুরু হয়েছিল দেশটির পাস্তুর এলাকায়, যেখানে সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টের কার্যালয় অবস্থিত।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। হামলায় আলী খামেনিসহ অন্তত ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের অভিযান 'খুব ভালোভাবে দ্রততার সঙ্গে এগিয়ে চলেছে' বলেও জানান তিনি।

সম্পর্কিত