সিলেট প্রতিনিধি

সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সিলেটেও ভোটকেন্দ্রগুলোতে জমে উঠছে ভোটাদের উপস্থিতিতে। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটারদের উপস্থিতি। সাদা-ব্যালটে সংসদ এবং গোলাপি-ব্যালটে গণভোট ভোট দিচ্ছেন ভোটাররা।
সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সারা দেশের মতো সিলেটেও সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৬ টা থেকেই আগ্রহী ভোটরেরা ভোট দিতে ভোটকেন্দ্রগুলোর লাইনে জমতে শুরু করে। নারী পুরুষ সহ বিভিন্ন বয়সী ভোটারদের উপস্থিতিতে ভোটকেন্দ্রগুলো ক্রমে জমে উঠতে দেখা গেছে। বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সিলেট সরকারী মহিলা কলেজ কেন্দ্রের ভোটার এক নারী ভোটার বলেন, “সকাল সকালে ভোট দিলে শান্তিতে দেওয়া যায়। কোনো ঝামেলা থাকে না। সারাদিনের রোদ-ভিড়ের মধ্যে আমাদের জন্য ভোট দেওয়া কঠিন হয়ে যায়।’’
এরই মধ্যে আজ সকাল ৮টায় সিলেট নগরীর শিবগঞ্জ স্কলার্সহোম কেন্দ্রে ভোট দিয়েছেন সিলেট-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। এ-সময় তিনি বলেন, সারাদেশের উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে, এটা গোটা বিশ্ব দেখছে। এবারে একটা ঐতিহাসিক ভোট হবে। এসময় তার সঙ্গে ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামসহ নেতাকর্মীরা।

সিলেটের ঐতিহ্যবাহী শারদা হল কেন্দ্রে সকাল পৌনে ১০ টায় ভোট প্রদান করেন সিলেট এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
ভোট প্রদানের পর তিনি বলেন, ‘‘আজকে আমরা ভোট দিতে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া। আমি দেখছি যে হাজার হাজার মানুষ ভোট দিচ্ছে।’’
সিলেট জেলার ৬ টি আসনে মোট ভোটকেন্দ্র ১ হাজার ১৬টি এবং ভোটকক্ষ ৫ হাজার ৭৮৭টি। এসব ভোট কেন্দ্রে সহিংসতা, বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে । বাড়ানো হয়েছে প্রযুক্তিগত নিরাপত্তাও।
সিলেট জেলায় ভোটার রয়েছে, ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩, নারী ১৪ লাখ ১৭ হাজার ৬১০ এবং হিজড়া ভোটার ১৬ জন।
সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় দ্রুতই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভোট গ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সব ধরনের পদক্ষেপ প্রশাসনের আছে।