চরচা ডেস্ক

ভারতের আসামের জোরহাট বিমান ঘাঁটিতে অবতরণের সময় ভেঙে পড়ল সামরিক বাহিনীর পরিবহন উড়োজাহাজ এএন-৩২। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় শনিবার ঘটনাটি ঘটে।
ঘটনার পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিস মোতায়েন করা হয়। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য ভারতীয় বিমান বাহিনী তদন্ত শুরু করেছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়া এক্সে বলেন, “জোরহাটে বিমান বাহিনীর পরিবহন বিমান দুর্ঘটনার বিষয়ে আমরা অবগত। আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষা করছি।”
বিমানটি সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি। পাশাপাশি বিমানটিকে ভারতীয় বিমান বাহিনীর ‘ওয়ার্কহর্স’ বলা হয়। বর্তমানে ভারতের কাছে প্রায় ১০০টি এই ধরনের বিমান রয়েছে।