চরচা ডেস্ক

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ভারপ্রাপ্ত সভাপতি আমিনা আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার এক শোকবার্তায় সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এ শোক জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আমিনা ছিলেন দেশের মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক আন্দোলনের একজন কর্মী। ষাটের দশক থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন পর্যন্ত তার ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
নেতারা আরও বলেন, গণতান্ত্রিক ও প্রগতিশীল ধারার রাজনীতিকে এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় নিপীড়নের মুখে সিপিবি নিষিদ্ধ ঘোষিত হলে গোপনে সংগঠনের কার্যক্রম চালিয়ে নিতে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন।
৯১ বছর বয়সে আজ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিনা আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।