Advertisement Banner

বরিশালে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কর্মবিরতি

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
বরিশালে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কর্মবিরতি
ছবি: চরচা

বরিশালে অবৈধভাবে চার শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিকরা সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। আজ শনিবার সারাদিন কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ছাঁটাইকৃত শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাকি শ্রমিকরা এই কর্মসূচি পালন করেন।

এসময়ে আন্দোলনরত শ্রমিকরা বলেন, অবৈধ ছাঁটাই বন্ধ, ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল, ২০২৫ সালের গেজেট অনুযায়ী বেতনস্কেল বাস্তবায়ন এবং নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদানের দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন।

ছাঁটাইকৃত শ্রমিক স্বপন হাওলাদার বলেন, তিনি দীর্ঘ ৩০ বছর ধরে কারখানায় কর্মরত ছিলেন। কিন্তু কোনো পূর্ব নোটিশ ছাড়াই গত মঙ্গলবার তাকে কাজে যোগ না দিতে বলা হয়েছে। এতে তিনি পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। তিনি বলেন, পুনর্বহালের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন।

এদিকে একাধিক নারী শ্রমিকরা বলেন, কথায় কথায় আমাদের চাকরি থেকে বের করে দেয়। আবার চার বছর ধরে আমাদের কোন বেতন বাড়ায় না। বেতন ঠিক মত দেয় না। আমাদের সাথে খুবই বাজে ব্যবহার করে। আমাদের সকল দাবি যতসময় না মানবে ততসময় আমরা এখানে বসে থাকব।

শ্রমিকদের সাথে একাত্নতা প্রকাশ করে বরিশাল জেলা বাসদের সমন্বয় ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, এই কারখানা শ্রমিক নিয়োগ কিংবা ছাঁটাইয়ের ক্ষেত্রে কোনো শ্রম আইন মানা হয় না। যার ফলাফল হিসেবে ৩০ বছরের চাকরির বয়সেও গলাধাক্কা দিয়ে বের করা হয়েছে। এটা বার বার ঘটার ফলে শ্রমিকরা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আমরা তাদের সাথে একাত্নতা প্রকাশ করছি। পাশাপাশি

সরকার থেকে দেওয়া বেতনের কোনো নিয়ম না মেনে তাদেরকে নয় ঘণ্টা কাজ করানোর পর মাত্র ৫ হাজার টাকা দেয়, যা অমানবিক এবং বেআইনি। আমরা বলতে চাই, কোম্পানি শ্রম আইন মেনে তাদের সকল দাবিগুলো মেনে নিক। আর যতক্ষণ না পর্যন্ত শ্রমিকদের দাবি না মেনে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত শ্রমিকদের কর্মবিরতি চলতে থাকবে।

সম্পর্কিত