নির্বাচন নিয়ে জাতির সঙ্গে ‘দালালি, গাদ্দারি করা হয়েছে’, দাবি জামায়াতের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
নির্বাচন নিয়ে জাতির সঙ্গে ‘দালালি, গাদ্দারি করা হয়েছে’, দাবি জামায়াতের

নির্বাচন নিয়ে জাতির সঙ্গে ‘দালালি, গাদ্দারি করা হয়েছে’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। এসময় দলটি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বের করার দাবিও জানান।

আজ বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তাহের বলেন, ‘‘একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এ জাতির জন্য অত্যন্ত প্রয়োজন ছিল, তাদের মনের আকাঙ্ক্ষা ছিল, মনের দাবি ছিল, গত ৫৬ বছরে এ জাতি কোনো নির্বাচন পায়নি। আমরা সকলে চেষ্টা করেছিলাম, যে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচিত হয় তারাই সরকার গঠন করবে।’’

জামায়াতের এই নেতা বলেন, ‘‘এই জাতির সাথে নির্বাচন নিয়ে ‘দালালি, গাদ্দারি করা হয়েছে।’ পররাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত।’’ সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার বক্তব্যের মাধ্যমে বিগত সরকারের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ পাওয়া গেছে বলেও উল্লেখ করেন তিনি।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘‘এতেবড় আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচনের জন্য এটা ভণ্ডুল করে দিয়েছে এই মীরজাফররা। সুতরাং এই মীরজাফরদেরকে, খলিলুর রহমানকে আমি দাবি করবো, সরকার যদি স্বচ্ছতা কিছুটা হলেও ...। খলিলুর রহমান ডিফেন্স অ্যাডভাইজার ছিল, নিরাপত্তার অ্যাডভাইজার ছিল, তো তাকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া উচিত এবং তাকেও জিজ্ঞাসাবাদে এনে ষড়যন্ত্র কীভাবে হয়েছে সেটাকে বের করা উচিত।’’

‘‘আর রিজওয়ানা তো রাজসাক্ষী হয়েছেন নিজে নিজেই এবং তার কাছ থেকেও এই সত্য উদঘাটন করা উচিত।’’

সম্পর্কিত