চরচা ডেস্ক

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুয়াংশিতে স্থানীয় সময় সোমবার ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে অন্তত ২ জন নিহত হয়েছেন।
চীনের রাষ্ট্রায়ত্ব সংবাদমাধ্যম সিসিটিভি এবং সিনহুয়ার প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন এবং আহত অবস্থায় আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের কারোরই জীবন সংশয় নেই।
প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে গুংয়াশির বিভিন্ন এলকায় মোট ১৩টি ভবনের গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। লিউঝৌ শহরে ক্ষয়ক্ষতি হয়েছে তুলনামূলক বেশি। ওই শহরের ৭ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন।
ভূমিকম্পে রেল নেটওয়ার্কের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একারণে যাতায়াত ব্যবস্থাতেও বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
এ ছাড়া গুয়াংশির কিছু এলাকায় সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, পানি ও গ্যাসের সরবরাহ ব্যবস্থার ক্ষয়ক্ষতি হয়েছে। সেসব ক্ষয়ক্ষতি মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে সিসিটিভি এবং সিনহুয়া।