চরচা প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেনের কাছ থেকে ছিনতাই হওয়া দুটি আইফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ।
গতকাল রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন শাহজাদা ও রুবেল ওরফে বক্সার।
মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ছিনতাইয়ের পরদিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোন দুটি উদ্ধার করা হয় এবং জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।
এরআগে, শনিবার রাতে তারাবির নামাজ শেষে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে হাঁটাহাঁটি করার সময় ছিনতাইয়ের শিকার হন দুদকের মহাপরিচালক। তিন ছিনতাইকারী তার আইফোন, মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নেয়। পরদিন এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার এজাহার বলা হয়, ছিনতাইয়ের সময় আইফোনের পাসওয়ার্ড নিতে ছিনতাইকারীরা ধারাল অস্ত্রের উল্টো দিক দিয়ে দুদক মহাপরিচালককে আঘাত করে এবং বাম চোখে ঘুষি মেরে জখম করে। পরে পাসওয়ার্ড নিয়ে তারা পালিয়ে যায়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।