চরচা প্রতিবেদক

রাজধানীর কদমতলীর জুরাইন ঋষিপাড়া মেইন রোড এলাকায় বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আনোয়ার হোসেন (৫৫) নামে এক বই বিক্রেতার মৃত্যু হয়েছে। পশুর হাট থেকে গরু কিনে বাসায় ফিরছিলেন তিনি।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী তৈয়ব আলী জানান, মঙ্গলবার দুপুরে ভারী বৃষ্টিতে এলাকায় পানি জমে যায়। এ সময় আনোয়ার হোসেন পশুর হাট থেকে গরু কিনে জুরাইনে তার শ্যালকের বাসায় পৌঁছে দিয়ে ফেরার পথে ঋষিপাড়া মেইন রোডে জমে থাকা পানিতে পা দিলে বিদ্যুতায়িত হন। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।