চরচা ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত শান্তি আলোচনা যুক্তরাষ্ট্রের ‘অযৌক্তিক দাবির’ কারণে ভেস্তে গেছে বলে জানিয়েছে ইরান। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এতে বলা হয়, ইরানি জনগণের জাতীয় স্বার্থ রক্ষায় প্রতিনিধি দল টানা ২১ ঘণ্টা নিবিড়ভাবে আলোচনা চালিয়েছে। ইরানের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ নেওয়া হলেও মার্কিন পক্ষের অযৌক্তিক দাবি আলোচনার অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়ায়। ফলে আলোচনা কোনো ফল ছাড়াই শেষ হয়।
এদিকে, ২১ ঘণ্টা আলোচনার পরও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ছে যুক্তরাষ্ট্র। একে দুঃসংবাদ বলে অভিহিত করেছেন ভ্যান্স।
আলোচনার ঘাটতির কথা উল্লেখ করে ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্রের শর্ত বিশেষ করে পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করতে রাজি হয়নি ইরান। তিনি বলেন, “খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি, আর আমি মনে করি এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি খারাপ খবর।”
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা নিয়ে একটি বিবৃতি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ওই বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের দাবি অতিরিক্ত ও বেআইনি । ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে মেনে নেওয়ার ওপরও আলোচনার সাফল্য নির্ভরশীল বলে জানান বাঘাই।