শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন
শহীদ মিনারে ১১ দলীয় জোটের নেতাদের শ্রদ্ধা। ছবি: তথ্য অধিদপ্তর

অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এসময় তার সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের নেতারা।

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে তারা দোয়া মোনাজাত করেন।

এর আগে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মন্ত্রিপরিষদের সদস্যরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পুরো শহীদ মিনার এলাকাকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।

ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রং তুলিতে শহীদ মিনারের বেদিসহ আশপাশের এলাকায় আলপনা আঁকা হয়েছে। শহীদ মিনার আবাসিক এলাকার দেওয়ালে লেখা হয়েছে বিখ্যাত কবি লেখকদের উক্তি।

সম্পর্কিত