Advertisement Banner

রাজধানীতে চলন্ত ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রাজধানীতে চলন্ত ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর বিমানবন্দর থানাধীন এলাকায় র‍্যাব হেডকোয়ার্টারের পশ্চিম পাশের রেল ক্রসিংয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় শ্রী স্বপন কুমার (৫৫)নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

নিহত স্বপন কুমারের গ্রামের বাড়ি বগুড়া জেলার সোনাতলা থানার উত্তর বাঁশহাটা গ্রামে।

বৃহস্পতিবার দুপুরের দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার এসআই মোঃ আবদুর রাজ্জাক বলেন, “আমরা খবর পেয়ে বিমানবন্দরের রেল ক্রসিং এলকার সামনে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই।”

এসআই আরো জানান, স্থানীয়দের ভাষ্যমতে নিহত ব্যক্তি মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। তখন পেছন থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

সম্পর্কিত