চরচা ডেস্ক

গুগলের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ব্যবহারে বিশ্বজুড়ে ব্যাপক বিভ্রাটের মুখে পড়েছেন ব্যবহারকারীরা। সাইটে প্রবেশ ও ভিডিও দেখার ক্ষেত্রে সমস্যার কথা জানান তারা।
ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার গভীর রাতে এই বিভ্রাট দেখা দিয়েছে।
এক্সে দেওয়া এক বার্তায় ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তারা খতিয়ে দেখছে। রেকমেন্ডেশন সিস্টেমে ত্রুটির কারণে ইউটিউবের বিভিন্ন প্ল্যাটফর্মে (হোমপেজ, ইউটিউব অ্যাপ, ইউটিউব মিউজিক ও ইউটিউব কিডস) ভিডিও দেখাচ্ছিল না।
ইউটিউব কর্তৃপক্ষ আরও বলেছে, “হোমপেজ স্বাভাবিক হয়েছে, তবে পূর্ণাঙ্গ সমাধানে আমরা এখনও কাজ করছি।”
বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টর জানায়, ইউটিউব ব্যবহারকারীদের কাছ থেকে ৩ লাখের বেশি সমস্যার রিপোর্ট পাওয়া গেছে। তবে গ্রিনিচ মান সময় রাত ১টার থেকে পর অভিযোগের সংখ্যা কমতে শুরু করে।
চরম বিভ্রাটের সময় ওয়েবসাইটের হোমপেজে প্রবেশ করলে ব্যবহারকারীদের পরে আবার চেষ্টা করার আহ্বান জানানো হচ্ছিল।
গুগলের মালিকানাধীন ইউটিউব বিশ্বের বৃহত্তম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে প্রতি মাসে ২৫০ কোটির বেশি ব্যবহারকারী সক্রিয়ভাবে সাইটটি ব্যবহার করেন।