চরচা প্রতিবেদক

দেশে সম্ভাব্য জঙ্গি হামলার পরিকল্পনাকারী এবং নিষিদ্ধঘোষিত উগ্রবাদী সংগঠন আইএসের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে মো. রাকিব হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গত শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ঢাকার ধামরাই থানার নান্নার ইউনিয়নের যোড়াকান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ধামরাই থানা পুলিশ সূত্র জানা যায়, রাকিব হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “Ubaida Al Usama” নামে একটি অ্যাকাউন্ট ব্যবহার করে আইএস-এর সক্রিয় সদস্যদের সঙ্গে যোগাযোগ করতেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি জাতীয় সংসদ ভবন, আইন-শৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগ চত্বরসহ গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলা বা সশস্ত্র হামলার পরিকল্পনায় জড়িত থাকতে পারেন।
এ ছাড়া তার সঙ্গে এক চাকরিরত সেনাসদস্যের যোগাযোগ রয়েছে বলেও গোয়েন্দা তথ্য পাওয়া গেছে, যার মাধ্যমে সেনাবাহিনী ও ক্যান্টনমেন্ট সম্পর্কিত কিছু সংবেদনশীল তথ্য সংগ্রহের আশঙ্কা করা হচ্ছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত ব্যক্তি গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং সম্পৃক্ততা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
গোয়েন্দা সূত্র জানায়, মো. রাকিব ওরফে Ubaida Al Usams–এর সঙ্গে একজন চাকরিরত সেনা সদস্যের বন্ধুত্ব আছে। তার থেকে সেনাবাহিনী এবং ক্যান্টনমেন্টের অনেক গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা ও সিটিটিসি বিষয়টি নিয়ে তদন্ত করছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না।