এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, গত দেড় বছর ধরে আজকের দিনটির অপেক্ষায় ছিলেন তিনি।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোটদান শেষে এ কথা জানান সেনাপ্রধান।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “গত দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। সকাল থেকেই সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।”

ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়া আহ্বানও জানিয়েছেন তিনি। সারা দেশে ভোটগ্রহণের পরিস্থিতিতে জনগণ আশ্বস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আজ সরাসরি ভোটগ্রহণ হবে ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্রে এবং পোস্টাল ব্যালট গণনা হবে আরও ২৯৯টি কেন্দ্রে। সব মিলিয়ে ২৯৯টি আসনে মোট ভোটকেন্দ্র ৪২,৯৫৮টি।

সম্পর্কিত