চরচা প্রতিবেদক

আগামী পাঁচ-সাত দিনের মধ্যে শিশু রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে বলে আশাপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বিশেষ আদালত বসিয়ে এই বিচারকাজ শেষ করা হবে।
আজ রোববার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনানুগ প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে বারবার জানানো হয়েছে। তিনি বলেন, ‘‘শেখ হাসিনাকে দেশের আদালতে বিচারের মুখোমুখি করতে চায় বিএনপি সরকার।’’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আগের মতো পাসপোর্টকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না। নতুন পাসপোর্টে বাংলাদেশের প্রতিচ্ছবি থাকবে এবং একসেপ্ট ইসরায়েল যুক্ত করা হবে।’’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘রামিসা হত্যার অপরাধীর সর্বোচ্চ শাস্তি চায় সরকার। আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে।’’