Advertisement Banner

হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত ৫১২ শিশুর মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত ৫১২ শিশুর মৃত্যু
হামে আক্রান্ত শিশু কোলে নিয়ে বসে আছে মা। ছবি: চরচা

হাম ও হামের উপসর্গে দেশে এখন পর্যন্ত ৫১২ শিশু মারা গেছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গে মারা গেছে ১৩ শিশু।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪২৬ শিশুর মৃত্যু মারা গেছে। আর হাম শনাক্তের পর মারা গেছে ৮৬ শিশু।

এই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬২ হাজার ৫০৭ শিশুর। হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ হাজার ১১ শিশু।

সম্পর্কিত