সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করা হবে: সালাহউদ্দিন আহমদ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করা হবে: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করা হবে। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শতভাগ শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী এই বিএনপি নেতা আজ শুক্রবার সাংবাদিকদের বলেন, “বহুল প্রত্যাশিত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। নির্বাচন নিয়ে সন্তুষ্ট দেশ ও বিদেশিরা। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শতভাগ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।”

ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে যারা পাহাড়া দিয়েছে, তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি দেশবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, “৩১ দফা ও জুলাই সনদের রাজনৈতিক দলিলের ওপর ভিত্তি করে আগামীর রাষ্ট্র পরিচালনা হবে। সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করা হবে।”

শেখ হাসিনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, পররাষ্ট্র নীতি অনুযায়ী তাকে দেশে ফেরানোর কাজ চলবে।

সম্পর্কিত