পিএমওতে অফিস করলেন তারেক রহমান

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
পিএমওতে অফিস করলেন তারেক রহমান
প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান। ছবি: পিএমও

রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) প্রথমবার অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার সকাল দশটার দিকে তারেক রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান বলে সংবাদ সংস্থা বাসসকে জানিয়েছেন, তার প্রেস সচিব সালেহ শিবলী।

গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী।

প্রেস সচিব সালেহ শিবলী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল প্রায় ১০টা ১০ মিনিটে প্রধান ফটক দিয়ে পিএমওতে প্রবেশ করেন এবং কার্যালয় প্রাঙ্গনে ‘স্বর্ণচাঁপা’ ফুলের একটি চারা রোপণের মাধ্যমে কাজ শুরু করেন।”

প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গনে স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। ছবি: পিএমও
প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গনে স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। ছবি: পিএমও

চারা রোপণের পর প্রধানমন্ত্রী একটি বিশেষ মোনাজাত করেন বলে জানান প্রেস সচিব।

কার্যালয়ের পৌঁছালে মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার এবং অন্যান্য কর্মকর্তারা তাকে স্বাগত জানান বলে শিবলি জানান। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামসহ অন্যারা উপস্থিত ছিলেন।

দপ্তরে ঢোকার আগে তারেক রহমান কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বাসস জানিয়েছে, তারেক রহমান তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় যারা পিএমওতে কর্মরত ছিলেন তাদের বিশেষভাবে খোঁজ নেন।

সম্পর্কিত